কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৬, ০২:১৩ পিএম
আপডেট : ১১ মে ২০২৬, ০৩:১০ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের ইউরেনিয়াম সরিয়ে ফেলতে হবে : নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত তখনই শেষ হবে, যখন দেশটির সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সরিয়ে ফেলা হবে এবং পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করা হবে।

রোববার মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

নেতানিয়াহু বলেন, ‘এই সংঘাত এখনো শেষ হয়নি। কারণ ইরানের কাছে এখনো সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সেখানে এমন সমৃদ্ধকরণ কেন্দ্রও আছে, যেগুলো ধ্বংস করতে হবে।’

ইউরেনিয়াম কীভাবে সরানো হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সেখানে গিয়ে সেটি সরিয়ে ফেলতে হবে।’

তিনি আরও দাবি করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই ধরনের অবস্থান পোষণ করেন। নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, ট্রাম্প তাকে বলেছেন, ‘আমি সেখানে ঢুকতে চাই।’

তবে এ বিষয়ে ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের সঙ্গে নেতানিয়াহুর মন্তব্যে কিছুটা পার্থক্য দেখা গেছে। ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি ইতোমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরানকে ‘সামরিকভাবে পরাজিত করা হয়েছে’ এবং প্রয়োজন হলে যে কোনো সময় ইরানের ইউরেনিয়াম নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব।

তিনি সতর্ক করে বলেন, ‘কেউ সেখানে গেলে আমরা তা জানতে পারব এবং তাদের ধ্বংস করে দেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন—লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

কমলো এলপি গ্যাসের দাম

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

বিশ্বকাপের উন্মাদনায় ফুটবল-রঙে সাজানো বিশেষ ‘ইত্যাদি’

রিজার্ভ চুরির প্রতিবেদন পেছালো ৯৬ বার

১০২ তলা ভবনের চূড়ায় উঠে বিয়ের প্রস্তাব, যুগল গ্রেপ্তার

মিলার অপ্রকাশিত অধ্যায় প্রকাশ হবে আগামীকাল

১০

সালাহউদ্দিন আহমদসহ নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী

১১

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

১২

শিক্ষক নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে ফুয়াদের মন্তব্য কুরুচিপূর্ণ ও ইতিহাসবিরোধী: রিপন

১৪

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সে পথেই গবেষক আজম খান

১৫

ঝিনাইদহে কাঁঠালের বাম্পার ফলন, বাজারে মিলছে না ন্যায্যমূল্য

১৬

দুবাই থেকে আসা বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ!

১৭

‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৮

৪৮ বছরের আক্ষেপ ৮ বছরেই দুবার মেটালো বেলজিয়াম

১৯

সাভারের ভাকুর্তায় সিসা পোড়ানো তিনটি খোলা ভাট্টি উচ্ছেদ করেছে পরিবেশ অধিদপ্তর

২০
X