শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মে ২০২৬, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালি এখন যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে : ইরান

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি এখন আগের তুলনায় অনেক বড় কৌশলগত যুদ্ধাঞ্চলে পরিণত হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ শাখা।

বাহিনীটির রাজনৈতিক উপপ্রধান মোহাম্মদ আকবরযাদেহ স্থানীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজকে বলেন, আগে হরমুজ প্রণালিকে সীমিত এলাকা হিসেবে দেখা হলেও বর্তমান পরিস্থিতিতে এর পরিধি বহুগুণ বেড়েছে।

তার ভাষ্য অনুযায়ী, আগে যেখানে এই জলপথের কার্যকর সীমা ছিল মাত্র ৩২ থেকে ৪৮ কিলোমিটার, এখন তা বিস্তৃত হয়ে প্রায় ৩২০ থেকে ৪৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে। জাস্ক উপকূল থেকে সিরি দ্বীপ, কেশম দ্বীপ ও বৃহত্তর তুনব এলাকা পর্যন্ত একটি পূর্ণাঙ্গ প্রতিরক্ষা বলয় তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

ইরানের দাবি, আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ এখন শুধু একটি প্রণালি নয়, বরং পূর্ণাঙ্গ সামরিক অভিযান পরিচালনার এলাকা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

উল্লেখ্য, গত এপ্রিল থেকে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। এরপর থেকেই বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে বাণিজ্যিক চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

সূত্র : আল জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকারে ভোট দিতে ভোটার হওয়ার শেষ সময় ৩১ জুলাই

শাশুড়িকে হত্যার পর গোপনে দাফন, পুত্রবধূর স্বীকারোক্তিতে রহস্য ফাঁস

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ ভাইয়ের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে ভুয়া পরীক্ষার্থী আটক

পাবিপ্রবির নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৯ দিন আত্মগোপনে থাকার পর ছাত্রদল নেতা গ্রেপ্তার

ম্যারাডোনা থেকে মেসি: বাংলাদেশে কেন আর্জেন্টিনার ফুটবল নিয়ে এত উন্মাদনা

রিজার্ভ আরও বাড়ল

রাকিবের ‘ঘৃণার’ পর জুলাই নিয়ে বক্তব্য সম্পর্কে যা বললেন নিলোফার মনি

১০

মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান জিরো টলারেন্স: গয়েশ্বর

১১

লাল কার্ডের যে তালিকায় সবার ওপরে ব্রাজিল

১২

রাত পোহালেই শিল্পী সমিতির ভোট, মুখোমুখি দুই প্যানেল

১৩

স্কুল ফিডিংয়ে ‘নষ্ট খাবার’ দিল ঠিকাদার, শোকজ খেলেন প্রধান শিক্ষক!

১৪

আজীবন বিএনপি করে মরতে চান নরসিংদী জেলা আ.লীগের উপদেষ্টা

১৫

গাজায় ইসরায়েলি হামলায় ১ হাজার দিনে অন্তত ২১ হাজার শিশু নিহত

১৬

যুবককে বুকে ঘুষি দিয়ে হত্যার অভিযোগে আটক ১

১৭

নতুন ভিসানীতির অনুমোদন

১৮

শ্রমিক নেতাকে হত্যার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার 

১৯

স্প্যানিশ অভিনেত্রীর সঙ্গে এমবাপ্পের প্রেমের গুঞ্জন

২০
X