কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৬, ০১:১৫ পিএম
আপডেট : ২৭ মে ২০২৬, ০৪:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় কোরবানির মাংস যেন আকাশ ছোঁয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় এবার ঈদুল আজহা এসেছে ভিন্ন এক বাস্তবতায়। যুদ্ধ, দারিদ্র্য ও খাদ্যসংকটের কারণে উৎসবের আনন্দ অনেকটাই ম্লান হয়ে গেছে। নতুন পোশাক, কোরবানির পশু কিংবা ঈদের মিষ্টান্ন সবকিছুর দাম সাধারণ মানুষের নাগালের বাইরে।

সেখানে কোরবানির পশুর দাম প্রায় ১০ থেকে ১৫ গুণ পর্যন্ত বেড়েছে। ফলে কোরবানির পশু কিনতে সামর্থ্য হারিয়েছেন গাজার অধিকাংশ বাসিন্দারা।

গাজার বাসিন্দারা বলছেন, বাজারে গেলেও কিছু কেনার সামর্থ্য নেই তাদের। অনেক পরিবার এবার শিশুদের জন্য সামান্য খাবারও জোগাড় করতে হিমশিম খাচ্ছে। দীর্ঘদিনের যুদ্ধ ও ধ্বংসযজ্ঞে মানুষের জীবনযাত্রা ভেঙে পড়েছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার অধিকাংশ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বেশিরভাগ মানুষ এখন ত্রাণের ওপর নির্ভরশীল। সীমান্ত দিয়ে পর্যাপ্ত পণ্য প্রবেশ না করায় বাজারে নিত্যপণ্যের সংকট ও মূল্যবৃদ্ধি আরও বেড়েছে।

ঈদুল আজহার অন্যতম প্রধান অনুষঙ্গ কোরবানি। তবে গাজায় এবার পশুর তীব্র সংকট দেখা দিয়েছে। যুদ্ধের আগে যে ভেড়া বা ছাগল ১ হাজার শেকেলে পাওয়া যেত, এখন তার দাম বেড়ে দাঁড়িয়েছে ১১ থেকে ১৫ হাজার শেকেল পর্যন্ত। ফলে অধিকাংশ পরিবারের পক্ষেই কোরবানি দেওয়া সম্ভব হচ্ছে না।

গাজার কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধের কারণে খামার ধ্বংস, পশুখাদ্যের সংকট ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় পশুর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বর্তমানে পুরো গাজায় যুদ্ধ-পূর্ব সময়ের মাত্র এক-চতুর্থাংশ পশু অবশিষ্ট আছে।

শুধু কুরবানিই নয়, ঈদের ঐতিহ্যবাহী খাবার তৈরিও কঠিন হয়ে পড়েছে। রান্নার গ্যাসের অভাবে অনেক পরিবার ঘরে ঈদের পিঠা বা বিস্কুট তৈরি করতে পারছে না। তবুও কিছু পরিবার সীমিত সামর্থ্যের মধ্যেও শিশুদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছে।

বাসিন্দারা বলছেন, এখন তাদের জীবনে আনন্দের চেয়ে ভয়, অনিশ্চয়তা ও কষ্টই বেশি। যুদ্ধের ক্ষত নিয়ে টানাপোড়েনের মধ্যেই গাজাবাসী পালন করছে এবারের ঈদুল আজহা।

তথ্যসূত্র : এএফপি

কালবেলা/পিআর/আইএইচ/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুলে যাওয়া কি স্বাভাবিক, কখন চিন্তিত হবেন এবং কখন হবেন না?

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

১০

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

১১

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১২

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১৩

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১৪

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৫

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৬

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৭

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৮

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X