কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৬, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

হামলা চালিয়ে ফিলিস্তিনি চিকিৎসককে হত্যা

গাজার একটি এলাকা। ছবি : সংগৃহীত
গাজার একটি এলাকা। ছবি : সংগৃহীত

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একজন ফিলিস্তিনি চিকিৎসকসহ অন্তত দুজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন। একই সময়ে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ও সম্পত্তিতে হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহার চতুর্থ দিন শনিবার এসব হামলার ঘটনা ঘটে। ফিলিস্তিনি সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র-সমর্থিত যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে।

নিহতদের মধ্যে রয়েছেন মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার আল-ইয়াফা মেডিকেল হাসপাতালের অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান ডা. জামাল আবু আবাউন। আল-আকসা শহীদ হাসপাতালের কাছে বেসামরিক লোকজনের একটি দলের ওপর ইসরায়েলি ড্রোন হামলায় তিনি নিহত হন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

হাসপাতাল সূত্রের বরাতে জানানো হয়, হামলার পর ডা. জামাল আবু আবাউনের মরদেহ এবং এক শিশুসহ তিনজন আহত ব্যক্তিকে আল-আকসা শহীদ হাসপাতালে আনা হয়।

এর আগে শনিবার দক্ষিণ গাজার খান ইউনিস শহরের পূর্ব ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলি কামানের গোলাবর্ষণ হয়। একই দিনে মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থী শিবিরেও গোলাবর্ষণের খবর পাওয়া যায়।

পরে গাজা সিটির ব্যস্ত বাণিজ্যিক এলাকা ফিরাস মার্কেটের কাছে আরেকটি ড্রোন হামলায় আরও একজন ফিলিস্তিনি নিহত এবং কয়েকজন আহত হন বলে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে।

এদিকে উত্তর গাজার বেইত লাহিয়ার পূর্বাঞ্চলে বেশ কয়েকটি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। এর ফলে অবরুদ্ধ গাজা উপত্যকার আবাসিক এলাকাগুলোতে চলমান ব্যাপক ধ্বংসযজ্ঞ আরও বিস্তৃত হয়েছে।

পশ্চিম তীরের বিভিন্ন এলাকাতেও উত্তেজনা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি সূত্রগুলোর দাবি, উত্তর ও দক্ষিণ পশ্চিম তীরের কয়েকটি এলাকায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের বাড়িঘর ও সম্পত্তিতে হামলা চালিয়েছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে উদ্বোধনী সিনেমা ‘নয়া মানুষ’

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

১০

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১১

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১২

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১৩

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৪

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৫

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৬

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৭

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৮

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৯

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

২০
X