মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন দেখছেন নেতানিয়াহু

বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

চলমান সংঘাতের কারণে ইরান ইতোমধ্যে ‘খুব ভারী মূল্য’ পরিশোধ করেছে এবং দেশটির বর্তমান শাসনব্যবস্থা শেষ পর্যন্ত পতনের মুখে পড়বে। ইরান যুদ্ধে অর্জন প্রসঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু এ মন্তব্য করেছেন। মঙ্গলবার আল-জাজিরার প্রতিবেদনে নেতানিয়াহুর এক্স-বার্তাটি তুলে ধরা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, ইরান ইতোমধ্যে যে মূল্য দিয়েছে, তা অত্যন্ত ভারী। ইরানে সন্ত্রাসের এই শাসনের ভিত্তি নড়ে গেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, এটি আর কখনো আগের অবস্থায় ফিরে যাবে না। আমি আপনাদের বলছি, এই শাসনব্যবস্থার পতন অনিবার্য।

নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইসরায়েল ও ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনা এবং কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

ইরানের পক্ষ থেকে নেতানিয়াহুর এই বক্তব্যের সরাসরি তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আয়াতুল্লাহ আলি খামেনির রেখে যাওয়া প্রশাসন বিভিন্ন সময়ে বলেছে, দেশটির শাসনব্যবস্থা আকাশ থেকে বোমা ফেলে পরিবর্তন সম্ভব নয়। দেশের জনগণের মূল্যবোধই এ ব্যবস্থার ভিত্তি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

১০

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১১

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১২

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১৩

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৪

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৫

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৬

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৭

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৮

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৯

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

২০
X