কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ১২:৪৭ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৬, ০১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বাহরাইনে ৫ প্রভাবশালী ধর্মীয় আলেমসহ ২০ শিয়া আটক

ভিন্ন ঘটনার ছবি
ভিন্ন ঘটনার ছবি

বাহরাইনের নিরাপত্তা বাহিনী ২০ শিয়াকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে ৫ প্রভাবশালী ধর্মীয় আলেম রয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশটিতে শিয়া সম্প্রদায়ের বিরুদ্ধে চলমান দমন-পীড়নের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির বরাতে বৃহস্পতিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার দেশটির বিভিন্ন এলাকায় একাধিক বাড়িতে অভিযান চালিয়ে সাইয়্যিদ ইয়াসিন মুসাভি, শেখ আলী আল-মুস্তারিশদ, শেখ জাফর আশুর, শেখ নাজির মালিক এবং শেখ মাহমুদ তাহেরিকে আটক করা হয়।

সর্বশেষ এই গ্রেপ্তারের ফলে মে মাসের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ৫৩ শিয়া ধর্মীয় ও সামাজিক নেতাকে আটক করা হয়েছে।

এদিকে, বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, আটক ব্যক্তিরা একটি বিদেশি রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা এবং আইআরজিসির সঙ্গে কার্যকর যোগাযোগ বজায় রেখেছিলেন।

তবে স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, সরকার ২০০৬ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিস্তৃত ধারাগুলো ব্যবহার করে শান্তিপূর্ণ ধর্মীয় বক্তব্য ও ভিন্নমত দমন করছে। তাদের মতে, এসব গ্রেপ্তার রাজনৈতিক ও ধর্মীয় স্বাধীনতার ওপর নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

ঘটনার বিষয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনা অভিযোগ ও বিচারিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X