কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননের সঙ্গে শান্তিচুক্তির আশা ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ছবি : সংগৃহীত

লেবাননে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতিকে বড় সাফল্য হিসেবে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তিনি বলেন, উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা পূরণ করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

এক বিবৃতিতে কাৎজ দাবি করেন, এই যুদ্ধবিরতি লেবাননে ইসরায়েলের তৈরি নতুন বাস্তবতার প্রতিফলন। ভবিষ্যতে এটি লেবাননের সঙ্গে শান্তিচুক্তির পথও তৈরি করতে পারে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, জেফতা-কাফরওয়া সড়কে চালানো ওই হামলায় কয়েকজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকার শত্রুতা বন্ধে সম্মত হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি। বিশেষ করে লিতানি নদীর দক্ষিণ অঞ্চল থেকে যোদ্ধা সরানোর বিষয়ে হিজবুল্লাহ কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে ২৭ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু

টেক্সটে যে ১০ বিষয়ে কথা বলা উচিত নয়

নারী আইনজীবীর মাথা ফাটানো বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করার উদ্যোগ

এক রাস্তায় ভুক্তভোগী ২০ হাজার মানুষ

আতিফ ঢাকায়, কাল শোনাবেন গান

কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

‘ডা. হ্যানিম্যান’ নিয়ে আসছে মহাকাল নাট্য সম্প্রদায়

সকালের যে ৪ অভ্যাস শরীরকে ভিটামিন ডি শোষণে সাহায্য করে

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

১০

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

১১

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

১২

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

১৩

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

১৪

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

১৬

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১৭

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৮

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১৯

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

২০
X