কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৩:৫২ পিএম
আপডেট : ০৪ জুন ২০২৬, ০৪:০২ পিএম
অনলাইন সংস্করণ

পশ্চিম তীরের বসতিতে কর ছাড়ের আইন পাস ইসরায়েলের

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে অবস্থিত কয়েক ডজন ইসরায়েলি বসতির জন্য কর সুবিধা বাড়ানোর একটি আইন পাস করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। খবর টাইমস অব ইন্ডিয়ার।

৩২-২৩ ভোটে পাস হওয়া এ আইনের ফলে ওইসব বসতির বাসিন্দারা আগের মতো কর ছাড় ও বিভিন্ন আর্থিক সুবিধা পাবেন।

তবে বিরোধীরা এ সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, সরকার পশ্চিম তীরের বসতিগুলোকে সুবিধা দেওয়ার দিকে বেশি মনোযোগ দিচ্ছে, অথচ হিজবুল্লাহর হামলায় ক্ষতিগ্রস্ত উত্তর ইসরায়েলের বাসিন্দাদের সহায়তার বিষয়টি পিছিয়ে যাচ্ছে।

এদিকে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কিছুক্ষণ পরই দক্ষিণ লেবাননে একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, জেফতা-কাফরওয়া সড়কে চালানো ওই হামলায় কয়েকজন আহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরকার শত্রুতা বন্ধে সম্মত হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি শান্ত হয়নি। বিশেষ করে লিতানি নদীর দক্ষিণ অঞ্চল থেকে যোদ্ধা সরানোর বিষয়ে হিজবুল্লাহ কী সিদ্ধান্ত নেয়, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X