কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৮:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ক্ষেপণাস্ত্র হামলায় দুমড়েমুচড়ে গেল ইসরায়েলি ট্যাংক

লেবাননে উড়ছে ইসরায়েলি পতাকা। ছবি : সংগৃহীত
লেবাননে উড়ছে ইসরায়েলি পতাকা। ছবি : সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অ্যান্টি-ট্যাংক গাইডেড ক্ষেপণাস্ত্র (মিসাইল) হামলায় ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি বাহিনীর ট্যাংক। এ হামলায় একজন ইসরায়েলি সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। একই সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা হিজবুল্লাহ প্রত্যাখ্যান করেছে, যা অঞ্চলটিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, নিহত কর্মকর্তা হলেন ২১ বছর বয়সী ক্যাপ্টেন ইতান শমুয়েল লেমবার্গ। তিনি ৭ম আর্মর্ড ব্রিগেডের ৭৫তম ব্যাটালিয়নে দায়িত্ব পালন করছিলেন এবং মিশমার হাশিভা এলাকার বাসিন্দা ছিলেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী নিহতের পরিচয় নিশ্চিত করেছে।

সামরিক সূত্র অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টার দিকে হিজবুল্লাহর এক সদস্য লেবাননে অবস্থানরত একটি ইসরায়েলি ট্যাংকের ওপর অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে ক্যাপ্টেন লেমবার্গ নিহত হন।

হামলার পরপরই ইসরায়েলি বাহিনী বিমান ও আর্টিলারি হামলা চালিয়ে ওই এলাকার হিজবুল্লাহ অবকাঠামো লক্ষ্য করে পাল্টা আঘাত হানে।

এই ঘটনা ঘটেছে এমন এক সময়, যখন একদিন আগেই দুপক্ষ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি প্রস্তাবে নীতিগতভাবে সম্মত হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, হিজবুল্লাহ হামলা বন্ধ করবে এবং দক্ষিণ লেবাননের নির্দিষ্ট এলাকায় লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা হবে, যেখানে হিজবুল্লাহ যোদ্ধা ও ইসরায়েলি সেনা কেউই অবস্থান করবে না।

তবে হিজবুল্লাহ এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। অপরদিকে ইসরায়েলি বাহিনীও হামলা বন্ধ করেনি। সাম্প্রতিক এই হামলা ও পাল্টা হামলা সীমান্ত পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১০

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১১

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১২

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৩

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৪

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৫

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৬

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৭

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৮

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৯

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

২০
X