কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা, বহু হতাহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় নতুন করে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার এসব হামলায় কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন।

লেবাননের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, টাইর, নাবাতিয়েহ, দেইর কানুন রাস আল-আইন, রামাদিয়েহ ও আব্বাসিয়েহসহ বিভিন্ন এলাকায় হামলা চালানো হয়। বেশ কয়েকটি আবাসিক এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

হামলায় নাবাতিয়েহ জেলার আদশিত এলাকায় একটি পোলট্রি খামারের মালিক এবং হাব্বুশ এলাকায় ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হন। এছাড়া কফররেমান এলাকায় রাতের ড্রোন হামলায় আরও দুজনের মৃত্যু হয়েছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী টাইর শহর ও আশপাশের এলাকার বাসিন্দাদের জাহরানি নদীর উত্তরে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। তাদের দাবি, বেসামরিক এলাকার ভেতর থেকে হিজবুল্লাহ কার্যক্রম পরিচালনা করছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রেড ক্রস কেন্দ্রের কাছে ও মারওয়ানিয়েহ শহরে হামলায় সাতজন নিহত এবং ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারী, শিশু ও উদ্ধারকর্মীও রয়েছেন।

অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারা একদিনে ১৬টি পৃথক অভিযানে ইসরায়েলি সেনা ও সামরিক অবস্থান লক্ষ্য করে রকেট, ড্রোন ও গোলাবর্ষণ করেছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে শুরু হওয়া চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩ হাজার ৬৩৭ জন নিহত এবং ১১ হাজার ১৮৮ জন আহত হয়েছেন।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা

ছুটির দিনেও তীব্র গ্যাস সংকট, অধিকাংশ সিএনজি স্টেশন বন্ধ

সাত অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত

দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ট্রাস্ট ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, বেতন ৬০ হাজার

‘ভিক্ষা নয় কাজ করে বাঁচতে চাই’, অদম্য ইচ্ছাশক্তিতে স্বাবলম্বী জহিরুল

লোহিত সাগরে হামলায় গভীর উদ্বেগ জাতিসংঘ মহাসচিবের

২৫ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া নিয়ে দু’দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

২৫ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১১

পরমাণু চুক্তি ইস্যুতে ট্রাম্প / ইসরায়েলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিকের ‘সময় এসেছে’

১২

মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানকে জরিমানা, ইইউর ওপর ক্ষেপলেন ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার বিরোধিতার মধ্যেই মেয়াদ বাড়ল ভলকার টুর্কের 

১৪

যৌন হয়রানির দায়ে আইসিসি প্রসিকিউটর করিম খান স্থায়ী বরখাস্ত

১৫

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

১৬

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

১৭

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

১৮

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

১৯

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখ প্রকাশ করা: রাশেদ খাঁন

২০
X