কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ইরানকে বাদ দিয়ে আঞ্চলিক নিরাপত্তা সম্ভব নয় : আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ছবি : সংগৃহীত

মধ্যপ্রাচ্যে নতুন নিরাপত্তা কাঠামো গঠনে ইরানকে উপেক্ষা করা যাবে না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রোববার (১৪ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট সব দেশের অংশগ্রহণ এবং পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।

আরাগচি বলেন, ইরানকে বাদ দিয়ে বা উপেক্ষা করে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।

তিনি আরও বলেন, অঞ্চলের দেশগুলো ধীরে ধীরে এই বাস্তবতা উপলব্ধি করছে যে, টেকসই নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা কেবল পারস্পরিক বোঝাপড়া এবং সবার অভিন্ন স্বার্থ বিবেচনার মাধ্যমেই অর্জন করা সম্ভব।

তার মতে, ইসলামী প্রজাতন্ত্র ইরানসহ সব দেশের অংশগ্রহণের ভিত্তিতেই একটি কার্যকর ও স্থায়ী নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠা করা যেতে পারে।

এদিকে লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়াহ এলাকায় ইসরায়েলি হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকার সমালোচনা করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। তিনি বলেছেন, সাম্প্রতিক এই হামলা আবারও প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্র হয় তার প্রতিশ্রুতি বাস্তবায়নের রাজনৈতিক সদিচ্ছা রাখে না, নয়তো তা বাস্তবায়নের সক্ষমতা তাদের নেই।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গালিবাফ বলেন, ইসরায়েলকে সবুজ সংকেত দিয়ে কোনো পক্ষই ছাড় আদায় করতে পারবে না। ভালো পুলিশ ও খারাপ পুলিশের পুরোনো কৌশল এখন আর কার্যকর হবে না।

তিনি আরও বলেন, যদি প্রতিশ্রুতি বাস্তবায়নের ইচ্ছা ও সক্ষমতাই না থাকে, তাহলে আলোচনার পথ অব্যাহত রাখার কথা বলার কোনো অর্থ হয় না।

সূত্র : আল জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

এএসআই পদে ২ হাজার শূন্য পদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ

নদীপথে পুশইনের চেষ্টা ভেস্তে দিল বিজিবি 

নেশার টাকার জন্য স্ত্রীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

মিনিস্টারে চাকরির সুযোগ, বেতন ৭০ হাজার টাকা

‘তাৎক্ষণিক প্রতিবাদ জানাতেই ভারত ছেড়েছি’

টিকটক করায় স্ত্রীকে হত্যা

ইতালিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগে বিমানের কর্মকর্তা গ্রেপ্তার

১৭৮ জনকে নিয়োগ দেবে ডিএনসিসি, আবেদন অনলাইনে

ইরান চুক্তি নিয়ে সতর্ক প্রতিক্রিয়া প্রভাবশালী ইসরায়েলপন্থি সংগঠনের

১০

আদ্‌-দ্বীনের অন্য শাখা থাকলে, সেগুলোর কি হবে জানালেন মন্ত্রী

১১

শিক্ষার চার স্তম্ভে আমূল পরিবর্তনের ঘোষণা গণশিক্ষা প্রতিমন্ত্রীর

১২

৩ জেলায় চাকরি দেবে অ্যাপেক্স, আবেদন অনলাইনে

১৩

আদ-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালকের পদত্যাগ, দায়িত্বে জামালুন্নেসা

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, আছে বিভিন্ন সুবিধা

১৫

দিনে নিখোঁজ, রাতে বাড়ির পাশে মিলল ‘সাদিয়ার’ মরদেহ

১৬

‘চাঁদা দাবির’ অভিযোগে বিএনপির দুই নেতাকে গণপিটুনি

১৭

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি প্রকাশ হতে পারে : জে ডি ভ্যান্স

১৮

প্রধানমন্ত্রী বুধবার মৌলভীবাজারে যাচ্ছেন, চলছে ব্যাপক প্রস্তুতি

১৯

দীর্ঘদিনের বিরোধের অবসান, শতবর্ষী বট-পাকুড় গাছের ডালপালা অপসারণ

২০
X