কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আয়াতুল্লাহ খামেনির জানাজা নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান ইরানের

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি : সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠান মহররম মাসের প্রথম ১০ দিন শেষ হওয়ার পর অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছে তেহরান। একই সঙ্গে জানাজা ও দাফনের সময়সূচি নিয়ে ছড়ানো গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার (৯ জুন) প্রয়াত সর্বোচ্চ নেতার স্মরণে গঠিত কেন্দ্রীয় কমিটি এবং তার পরিবারের পক্ষ থেকে প্রকাশিত দ্বিতীয় বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, জানাজা ও দাফন অনুষ্ঠান মর্যাদাপূর্ণভাবে আয়োজনের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যমে অনুষ্ঠানসূচি নিয়ে যাচাইবিহীন খবর ও গুজব ছড়ানো হচ্ছে, যা বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বিবৃতিতে আরও বলা হয়, জানাজা দ্রুত অনুষ্ঠিত হওয়ার বিষয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে, সেগুলোর কোনো ভিত্তি নেই।

কমিটি জানায়, মহররমের প্রথম ১০ দিন শেষ না হওয়া পর্যন্ত অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত প্রয়াত নেতার সেই দীর্ঘদিনের অবস্থানের প্রতিফলন, যেখানে তিনি ইমাম হোসাইন (আ.)-এর শোকানুষ্ঠানকে বিশেষ গুরুত্ব দিতেন। ফলে ইসলামী বর্ষপঞ্জির অন্যতম গুরুত্বপূর্ণ দিন আশুরা শেষ হওয়ার পরই জানাজা ও দাফন সম্পন্ন হবে।

তারা আরও জানায়, এই সিদ্ধান্তের মাধ্যমে ইরানসহ সমগ্র মুসলিম বিশ্বের মহররম পালনকারীদের ধর্মীয় আবেগ ও শোকানুষ্ঠানের প্রতিও সম্মান জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৫ অথবা ২৬ জুন আশুরা পালিত হতে পারে। তবে দাফনের নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। কমিটি জানিয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভিন্ন সরকারি সংস্থা অনুষ্ঠানসূচি ও আনুষঙ্গিক ব্যবস্থাপনা নিয়ে কাজ করছে। সব প্রস্তুতি চূড়ান্ত হওয়ার পর জানাজা ও দাফনসংক্রান্ত বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এর আগে ইরানি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন যে, প্রয়াত নেতার বিদায় ও জানাজা উপলক্ষে ব্যাপক জনসমাগমের আয়োজন করা হবে। তেহরান, কোম ও মাশহাদে একাধিক কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে। এসব অনুষ্ঠানে দুই কোটি মানুষের অংশগ্রহণের সম্ভাবনা মাথায় রেখে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সূত্র : তাসনিম নিউজ ও সামা নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদিতে অভিযানে এক সপ্তাহে ৮ হাজার প্রবাসী বহিষ্কার

‘শিবিরের অপপ্রচার ও গুম-নাটকের’ বিরুদ্ধে জবি ছাত্রদলের বিক্ষোভ

‘নেইমারদের অপহরণ করবে এলিয়েনরা’ -ব্রাজিল ম্যাচ নিয়ে নারী গণকের অদ্ভুত ভবিষ্যদ্বাণী

সংসদে জানালেন শিক্ষামন্ত্রী / প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদ বিভাগের অসম্মতি

শিল্পী সমিতির নির্বাচনে লড়ছেন চিত্রনায়িকা জলি

‘ফার্মগেট’ কেলেঙ্কারি থেকে বাঁচতে আদালতের দ্বারস্থ দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিজয়‌ কারাগারে

সমন্বিত উদ্যোগেই চট্টগ্রামের সংকট সমাধানের ঘোষণা নতুন সিডিএ চেয়ারম্যানের

বেনজীরকে দ্রুত দেশে আনা হবে : দুদক 

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দেওয়া সোহাগ মৃধা গ্রেপ্তার

১০

সীমান্তে পুশইন চেষ্টা / শূন্যরেখায় চার শিশুসহ ১২ জন অসুস্থ 

১১

সংসদে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ / আমাদের এইচএসসিকে সিঙ্গাপুরে ক্লাস সিক্সের সঙ্গে তুলনা করা হয়

১২

বেদখল থেকে উদ্ধার, নতুন রূপে ফিরছে চট্টগ্রামের জাম্বুরী মাঠ

১৩

কেন বৈশ্বিক উত্তেজনার মধ্যেও কমছে স্বর্ণের দাম?

১৪

প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে নতুন ঘোষণা

১৫

হরমুজ প্রণালি ইস্যুতে ভারতকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি

১৬

চট্টগ্রামে হালিশহরে আউটলেট খুলল ‘মি. ডিআইওয়াই’

১৭

১১ বছরে লিটনের ‘প্রথম’ ফিফটি

১৮

আজ বিশ্ব গোসল দিবস

১৯

ওমানে ট্যাংকারে ভারতীয় নাবিকের মৃত্যু

২০
X