বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৯:১৭ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১০:২৭ এএম
অনলাইন সংস্করণ

সম্মান দিয়ে কথা বলুন, মি. ট্রাম্প; নইলে ভিন্ন ভাষায় জবাব দেব: বাকের জোলঘাদর

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলঘাদর। ছবি: সংগৃহীত
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলঘাদর। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিমূলক বক্তব্যের কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের (এসএনএসসি) সেক্রেটারি মোহাম্মদ বাকের জোলঘাদর বলেছেন, ইরানের জনগণের সঙ্গে সম্মানজনক ভাষায় কথা বলতে হবে, অন্যথায় তেহরানও ‘ভিন্ন ভাষায়’ জবাব দেবে।

সোমবার এক বিবৃতিতে জোলঘাদর ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, ‘ইরানের জনগণের সঙ্গে সম্মান দেখিয়ে কথা বলুন, মি. ট্রাম্প। অন্যথায় আমরা আপনাকে ভিন্ন ভাষায় জবাব দেব।’

এর আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ‘একভাবে বা অন্যভাবে জয়ী হবে’। তিনি বলেন, ‘হয় আমরা একটি চুক্তিতে পৌঁছাব, নয়তো কাজ শেষ করে দেব। আর সেটি শেষ করা কঠিন হবে না।’

ট্রাম্পের এই মন্তব্যের প্রতিক্রিয়ায় জোলঘাদর তাকে ‘ভ্রান্ত ধারণায় থাকা’ নেতা বলে আখ্যা দেন। তিনি বলেন, কয়েক হাজার বছরের ইতিহাস ও সভ্যতার অধিকারী ইরানকে অতীতেও হুমকি দেওয়া হয়েছিল; কিন্তু তার ফল হয়েছে ব্যর্থতা এবং পরে আলোচনা ও যুদ্ধবিরতির আহ্বান।

তিনি আরও বলেন, ইরানিরা বিদেশি শক্তির হুমকিতে ভয় পায় না এবং এ ধরনের ভাষার সঙ্গে পরিচিতও নয়।

ইরানি কর্মকর্তারা বরাবরই বলে আসছেন, দেশটির সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় তারা কোনো ধরনের চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না। তেহরানের দাবি, যে কোনো আগ্রাসন বা উসকানিমূলক আচরণের জবাব তারা দৃঢ় ও উপযুক্তভাবে দেবে।

সূত্র: প্রেস টিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১০

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১১

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১২

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৩

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

১৪

আবারও শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনার ঘোষণা

১৫

ভারতে পালানোর সময় ঝিনাইদহ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

১৬

বিশ্বকাপ জিতবে কোন দেশ, সবশেষ ভবিষ্যদ্বাণীতে জানাল সুপার কম্পিউটার

১৭

নতুন দায়িত্বে ৭ মন্ত্রী

১৮

মার্কিন হামলায় ইরানের ৮ সেনা নিহত

১৯

ঝুঁকি নিয়ে পাহাড়ে অবস্থান করা দুঃখজনক: চসিক মেয়র

২০
X