কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৩:০১ পিএম
অনলাইন সংস্করণ

কারবালায় নেওয়া হতে পারে খামেনির মরদেহ, নাজাফে জনসমুদ্র

ইরাকের নাজাফ শহরে খামেনির শোকমিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। ছবি: রয়টার্স
ইরাকের নাজাফ শহরে খামেনির শোকমিছিলে হাজার হাজার মানুষ অংশ নেন। ছবি: রয়টার্স

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ বুধবার ইরাকের পবিত্র শহর নাজাফে নেওয়ার পর এবার আরেক পবিত্র শহর কারবালায় নেওয়ার কথা রয়েছে। ছয় দিনব্যাপী শেষকৃত্য কর্মসূচির অংশ হিসেবে কারবালায় শ্রদ্ধা নিবেদন শেষে দাফনের জন্য মরদেহ আবার ইরানে ফিরিয়ে নেওয়া হবে। খবর রয়টার্সের।

নাজাফে খামেনির কফিনবাহী ট্রাক শহরের প্রধান সড়ক অতিক্রম করার সময় হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে জড়ো হয়ে শেষ শ্রদ্ধা জানান। অনেকের হাতে ছিল খামেনির প্রতিকৃতি, ইরাক ও ইরানের জাতীয় পতাকা এবং ইরান-সমর্থিত বিভিন্ন শিয়া সংগঠনের ব্যানার। মিছিলজুড়ে ‘যুক্তরাষ্ট্র নিপাত যাক’ ও ‘ইসরায়েল নিপাত যাক’ স্লোগানও শোনা যায়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় খামেনির কফিন নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ধর্মীয় নেতারা তা গ্রহণ করেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তারাও নাজাফের শোকানুষ্ঠানে অংশ নেন।

নাজাফের পর খামেনির মরদেহ কারবালায় নেওয়া হবে। শিয়া মুসলিমদের কাছে কারবালা অত্যন্ত পবিত্র একটি শহর। সেখানে ইমাম হুসাইনের (রা.) মাজারে শ্রদ্ধা নিবেদনের পর খামেনির মরদেহ ইরানে ফিরিয়ে নিয়ে দাফন করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোগীর স্বজনদের সঙ্গে সংঘর্ষ: ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বাংলাদেশি ভেবে পুশইন, এক বছর পর দেশ ফিরলেন চার ভারতীয়

৫ আরোহীসহ আরব সাগরে নিখোঁজ পাকিস্তানি কার্গো বিমান

বেরোবি ছাত্রদলের ৯৪ সদস্যের কমিটি ঘোষণা

এইচএসসি পরীক্ষায় অভিনব জালিয়াতি, দুই পরীক্ষার্থী বহিষ্কার

পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে ব্র্যাক গ্রিনপ্যাক কারখানা

প্রাথমিক স্বাস্থ্যসেবা সবার জন্য বিনামূল্যে থাকবে: সমাজকল্যাণমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে মাউশির বিজ্ঞপ্তি

১০

জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ছাত্র জমিয়ত

১১

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮ 

১২

‘ওসমান হাদীকে ঢাকা-৮ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জুবায়ের’

১৩

উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে চর-দ্বীপচর

১৪

শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যালয় ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামান

১৫

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা

১৬

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

১৭

বাকিতে জ্বালানি তেল না পেয়ে পাম্প বন্ধের হুমকি যুবদল নেতার

১৮

বিশ্বকাপের মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই

১৯

মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইস কোচ

২০
X