বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৭:০৪ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৬, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ছাত্র জমিয়ত

ছাত্র জমিয়ত বাংলাদেশ
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাআদ বিন জাকির | ছবি: কালবেলা

জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নেতারা। তাদের মতে, সরকার পরিবর্তন হলেও রাষ্ট্রের মৌলিক সংস্কার সম্পন্ন হয়নি এবং ন্যায়বিচার, সুশাসন ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা ছিল, তা এখনো পূরণ হয়নি।

বুধবার (৮ জুলাই) বরিশাল নগরীর নতুন বাজারে আবু বকর সিদ্দিক তাহফিজুল কোরআন মাদ্রাসা অডিটোরিয়ামে ছাত্র জমিয়ত বাংলাদেশ, বরিশাল মহানগর শাখার উদ্যোগে ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা-প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাআদ বিন জাকির। তিনি বলেন, জুলাইয়ের ইতিহাস শুধু স্মরণ করার জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা সংরক্ষণ ও পরিচিত করে তোলাও জাতীয় দায়িত্ব। জুলাই আন্দোলন প্রমাণ করেছে, অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ হলে কোনো শক্তিই স্থায়ী হতে পারে না। শিক্ষার্থী, সাধারণ মানুষ, আলেম-উলামা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণই ছিল এ আন্দোলনের সবচেয়ে বড় শক্তি।

তিনি বলেন, যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন বাংলাদেশে আর কখনো বৈষম্য, দমন-পীড়ন কিংবা স্বৈরশাসনের পুনরাবৃত্তি হবে না। জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, নিরাপদ ও সহনশীল একটি বাংলাদেশ গড়ে তোলা। এমন একটি শিক্ষাঙ্গন প্রতিষ্ঠার প্রত্যাশা ছিল, যেখানে শিক্ষার্থীরা স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে এবং পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার পরিবেশ থাকবে। তবে সেই প্রত্যাশা এখনো পুরোপুরি পূরণ হয়নি।

সাআদ বিন জাকির আরও বলেন, রাষ্ট্রের মৌলিক সংস্কার এখনো হয়নি। সরকার পরিবর্তন হলেও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে রাষ্ট্রের বিভিন্ন স্তরে অনেক পুরোনো সমস্যাই রয়ে গেছে। মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসনের যে স্বপ্ন নিয়ে আন্দোলন হয়েছিল, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। শুধু নেতৃত্বের পরিবর্তনের মাধ্যমে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়, নীতিরও পরিবর্তন প্রয়োজন।

মহানগর ছাত্র জমিয়তের আহ্বায়ক সুলাইমান মাহমুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফেজ জুবায়ের আহমাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহসভাপতি হাফেজ আব্দুর রহমান ছাব্বিত, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শিহাব উদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক রাখতে বাঁধা দেওয়ায় ৬ জনকে কুপিয়ে জখম, আটক ১

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদণ্ড

টেকসই ব্যাংকিং নিশ্চিতে ট্রেড ফাইন্যান্সের আধুনিকায়ন অপরিহার্য: বিআইবিএম

মানহীন-ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য / ডিএসসিসির মামলায় ৪ প্রতিষ্ঠানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ক‌্যানসার আক্রান্ত শিক্ষক সাজু বাঁচতে চান

ক্ষতিগ্রস্ত মানুষের দ্বারে দ্বারে ত্রাণ পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

৯৬ বছরের ইতিহাসে যা কোন দল পারেনি এবার কি তাই করে দেখাবে স্পেন?

শান্তিরক্ষা মিশনে জ্ঞান ও উদ্ভাবনী পদ্ধতির ওপর বিনিয়োগ বৃদ্ধির আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

মেসিরা উঠলেই বদলে যাবে ফাইনালের রেফারি!

বান্দরবানে বন্যার্তদের পাশে বিজিবি

১০

ফিফা থেকে রেকর্ড ‘পুরস্কার’ পাচ্ছে মিশর

১১

বিদ্যুৎস্পৃষ্টে নিহত সেনা সার্জেন্ট সেলিমের লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১২

শিশুর রহস্যজনক মৃত্যু, সন্দেহের তীর মা ও সৎ বাবার দিকে

১৩

নিষিদ্ধ সংগঠনের পোস্টার লাগানোর অভিযোগে মামলা, আসামি শতাধিক

১৪

এইচএসসিতে নকলের দায়ে ৭ পরীক্ষার্থী বহিষ্কার, ৫ শিক্ষককে অব্যাহতি

১৫

হলে ছাত্রদল নেতার সিট দখল ও মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠন

১৬

টানা বর্ষণে পেকুয়ায় জনজীবন স্থবির, প্লাবিত অন্তত ২০ গ্রাম

১৭

বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

১৮

চবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

১৯

সালমান খানের নতুন লুক ভাইরাল, ভক্তদের উচ্ছ্বাস

২০
X