কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

ফ্রি মেডিকেল ক্যাম্প। ছবি : সংগৃহীত
ফ্রি মেডিকেল ক্যাম্প। ছবি : সংগৃহীত

কর্মরত শ্রমিক-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ২৯ ও ৩০ জুন দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিষ্ঠানের কর্মী, তাদের বাবা-মা, ভাই-বোন, স্ত্রী ও সন্তানসহ পরিবারের সদস্যরা এ কর্মসূচির আওতায় বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করছেন।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় থানার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম এবং বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকবৃন্দ উপস্থিত থেকে স্বাস্থ্যসেবা প্রদান করেন।

এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. জয়জিৎ চৌধুরী এবং ডা. আদনান জাওয়াদ। পাশাপাশি বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরাও ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন।

এই ফ্রি মেডিকেল ক্যাম্পে গাইনি, মেডিসিন, নাক-কান-গলা, অর্থোপেডিক্সসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা নির্দেশনার মাধ্যমে কর্মী ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এটি তাদের তৃতীয় ফ্রি মেডিকেল ক্যাম্প। এর আগে প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত মেডিকেল ক্যাম্পগুলোর মাধ্যমে মোট প্রায় ৫ হাজার মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেয়েছেন। এবারের দুই দিনব্যাপী ক্যাম্পে কর্মী ও তাদের পরিবারের সদস্য মিলিয়ে প্রায় ৪ হাজার মানুষ স্বাস্থ্যসেবার আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে।

এন. মোহাম্মদ গ্রুপের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠানের কর্মীদের কল্যাণ এবং তাদের পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করা প্রতিষ্ঠানটির সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প নিয়মিত আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানটি কর্মীদের পাশে থেকে একটি সুস্থ, সচেতন ও মানবিক কর্মপরিবেশ গড়ে তুলতে কাজ করছে।

মানবিক ও কল্যাণমুখী এই উদ্যোগের মাধ্যমে এন. মোহাম্মদ গ্রুপ শুধু কর্মীদের স্বাস্থ্যসেবাই নিশ্চিত করছে না, বরং কর্মী ও পরিবারের প্রতি দীর্ঘমেয়াদি দায়বদ্ধতার একটি ইতিবাচক উদাহরণও স্থাপন করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কখন গোসল করা সবচেয়ে ভালো? যা বলছেন বিশেষজ্ঞ

আমি অনেক দিন ধরেই ইরানের হিটলিস্টে আছি: ট্রাম্প

ঢামেকের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন বৃক্ষরোপণ কর্মসূচির 

তিস্তার পানি কমলেও কচুরিপানায় ভরে গেছে ফসলি জমি

ওয়ালটনে চাকরির সুযোগ, পাবেন বিভিন্ন সুবিধা

কেইন বনাম হালান্ড, কাকে সেরা বললেন ইংলিশ অধিনায়ক?

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত

বন্যা, ঝড় ও অতিবৃষ্টিতে ইসলামের নির্দেশনা

‘কখনো হাল না ছাড়া’ দল হিসেবে আর্জেন্টিনাকে মানুষ মনে রাখুক: স্কালোনি

এক সপ্তাহে দ্বিতীয়বার ব্ল্যাকআউটে কিউবা

১০

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে জিতবে কে, ভবিষ্যদ্বাণী দিল সুপার কম্পিউটার

১১

‘বৈষম্যহীন দেশের জন্য এত রক্ত দেওয়ার পরও চাঁদাবাজি-দখলবাজি শুরু হয়েছে’

১২

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

১৩

বদলে যাচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চিত্র / ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র উৎপাদনে ট্রাম্পের অনুমতি

১৪

টানা বৃষ্টিতে পানের বরজে ধস, স্বপ্নভঙ্গ চাষিদের 

১৫

বালুর ব্যবসা বন্ধ করেছি, এবার পাহাড় কাটাও বন্ধ করব: হুমাম কাদের

১৬

কোরআনের যে ৪০ আয়াত প্রতিটি মুসলিমের মুখস্থ থাকা উচিত

১৭

সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ, জীবিত উদ্ধার মা-শিশু

১৮

মিয়ানমারে ২৪ ঘণ্টায় দুই দফা ভূমিকম্প

১৯

বন্যপ্রাণীর সুরক্ষায় পাঁচটি রোপওয়ে করিডোর

২০
X