কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে মার্কিন হামলা, খালি করা হলো শিশুদের ক্যানসার হাসপাতাল

ক্যানসার হাসপাতাল থেকে শিশুরোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত
ক্যানসার হাসপাতাল থেকে শিশুরোগীদের সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন দফার বিমান হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আহভাজ, খুজেস্তান, হরমুজগান এবং সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের বিভিন্ন স্থানে হামলার পর নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় আহভাজের একটি শিশু ক্যানসার হাসপাতাল থেকে জরুরি ভিত্তিতে রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে। খবর মেহের নিউজ এজেন্সির।

বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত চলা হামলায় আহভাজ, বন্দর আব্বাস, কেশম ও চাবাহার এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য হুমকি সৃষ্টি করায় ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হয়েছে।

খুজেস্তান প্রদেশের উপ-নিরাপত্তা গভর্নরের তথ্য অনুযায়ী, আহভাজে অন্তত পাঁচটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এর মধ্যে শিশুদের ক্যানসার চিকিৎসায় বিশেষায়িত বাঘায়ি হাসপাতালের কাছাকাছি একটি বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বহু বাড়ির জানালার কাচ ভেঙে যায়। আতঙ্কিত স্বজনরা দ্রুত হাসপাতালে ছুটে আসেন। পরিস্থিতি বিবেচনায় ২০০-এর বেশি শিশুরোগীকে শহরের অন্যান্য হাসপাতালে স্থানান্তর এবং হাসপাতালটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। তবে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কোনো রোগী হতাহত হয়নি।

এদিকে, কেশম দ্বীপেও ভোরের আগে হামলার তীব্রতা বেড়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, উপকূলীয় এলাকা এবং হরমুজ প্রণালি ও পারস্য উপসাগরের জলসীমা থেকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের চাবাহার শহরে তিনটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া রাস্ক এবং কোনারাক বন্দর এলাকাতেও বিস্ফোরণ হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

কালবেলা/আইএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১০

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১১

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১২

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৩

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৪

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৫

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৭

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৮

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৯

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X