কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৮:২৪ এএম
আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৮:৪৪ এএম
অনলাইন সংস্করণ

ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানাল আরব লিগ

আরব লিগের মহাসচিব নাবিল ফাহমি। ছবি: সংগৃহীত
আরব লিগের মহাসচিব নাবিল ফাহমি। ছবি: সংগৃহীত

ইরানের উপসাগরীয় আরব দেশগুলো এবং ইরাকের কুর্দিস্তান অঞ্চলে (কেআরআই) হামলার তীব্র নিন্দা জানিয়েছে আরব লিগ। সংস্থাটি বলেছে, এসব হামলার মাধ্যমে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত করা, মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করা এবং নিরাপত্তা ব্যবস্থা দুর্বল করার চেষ্টা করা হচ্ছে।

শনিবার এক বিবৃতিতে আরব লিগের মহাসচিব নাবিল ফাহমি বলেন, কুর্দিস্তান অঞ্চল ও উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা ছিল ‘অপরাধমূলক ও বেপরোয়া’।

তিনি অভিযোগ করেন, বাহরাইন, জর্ডান, কাতার ও কুয়েতে ইরানের ক্রমবর্ধমান হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মতে, এটি এমন একটি আগ্রাসী আচরণের বহিঃপ্রকাশ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ফাহমি বলেন, ‘যে কোনো আরব দেশের ওপর হামলা পুরো আরব বিশ্বের জাতীয় নিরাপত্তা ও যৌথ স্বার্থের ওপর হামলার শামিল।’

তিনি ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে অবিলম্বে হামলা বন্ধ করতে, সমুদ্রপথের নিরাপত্তার বিরুদ্ধে হুমকি থেকে বিরত থাকতে এবং আলোচনার টেবিলে ফিরে এসে আন্তর্জাতিক বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানান।

এর আগে শনিবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের সুলাইমানিয়া ও এরবিলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটে। হামলায় একটি গোলাবারুদ গুদাম এবং ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর ব্যবহৃত কয়েকটি ঘাঁটি লক্ষ্যবস্তু হয়।

তেহরান আনুষ্ঠানিকভাবে এসব হামলার দায় স্বীকার করেনি। তবে অতীতে ইরান কুর্দিস্তান অঞ্চলে অবস্থানরত ইরানবিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর ঘাঁটিতে একাধিকবার হামলা চালিয়েছে।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

গ্যাসের চুলায় আগুন নেই, ক্ষোভে তিতাস কার্যালয় ঘেরাও

ইয়াবা সেবনের অভিযোগে আটক ৬, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

দিনে কত ঘণ্টা বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়?

জাবির বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ উদ্বোধন

রূপালী ব্যাংকের ৪০তম বার্ষিক সভা অনুষ্ঠিত

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান

গোল্ডেন বুট জিততে মেসির সামনে আজ যে সমীকরণ

তুর্কি প্রেসিডেন্টের উদ্দেশে বিরোধীদলীয় নেতার সংহতি ও শুভেচ্ছাপত্র হস্তান্তর

ধর্ষণ ও মানবপাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ‘টেট ব্রাদার্স’

১০

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ সতর্কতা জারি যুক্তরাষ্ট্রের

১১

বিশ্বকাপ ফাইনাল দেখতে জবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

১২

শাপলা চত্বরের ঘটনাটি একটি পদ্ধতিগত অপরাধ : চিফ প্রসিকিউটর

১৩

বালু উত্তোলন নিয়ে দলীয় দুগ্রুপের সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যু

১৪

সরকারি কর্মকর্তাদের পক্ষপাতমুক্ত থেকে দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান

১৬

ইন্টারনেট অফিসে হামলা, হোতাসহ গ্রেপ্তার ৯

১৭

নদীর পাড়ে নিয়ে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, তরুণ আটক

১৮

জিয়াউর রহমান হত্যা / ৪৫ বছর পর যেভাবে সন্ধান মেলে মেজর মোজাফফরের

১৯

বিশ্বকাপে চ্যাম্পিয়নদের কেন নকল ট্রফি দেওয়া হয়?

২০
X