কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ১১:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিমান থেকে ফেলা ত্রাণে প্রাণ গেল ৫ ফিলিস্তিনির

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ফেলা ত্রাণ ওপরে পড়ে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ সময় আরও বেশ কয়েকজন মানুষ আহত হয়েছেন। শুক্রবার (৮ জানুয়ারি) গাজা সরকার বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে আলজাজিরা।

গাজার গণমাধ্যম দপ্তর জানিয়েছে, এভাবে ত্রাণসহায়তা দেওয়া মানবিক সেবার বদলে আসলে চটকদার প্রপাগান্ডা। আমরা আগেই সতর্ক করে দিয়েছিলাম যে, এই প্রচেষ্টা গাজা উপত্যকার মানুষের জীবনের জন্য হুমকিস্বরূপ। বিমান থেকে ফেলা পার্সেল মানুষের মাথায় পড়ে আজ এই ঘটনা ঘটল।

হামাসচালিত এই দপ্তর আরও জানিয়েছে, আমরা আগে সতর্ক করেছিলাম এই ধরনের অপারেশন অকেজো। ত্রাণসহায়তা দেওয়ার সর্বোত্তম উপায় নয়। অনেক বেশি দেরি হয়ে যাওয়ার আগে স্থল সীমান্ত ক্রসিংয়ের মাধ্যমে ত্রাণসহায়তা আনার ব্যবস্থা করুন।

সরকারি তথ্য অনুযায়ী, গাজায় না খেয়ে অন্তত ২০ জন মানুষ মারা গেছেন। ৭ লাখের বেশি ফিলিস্তিনি চরম ক্ষুধায় ভুগছে বলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

গাজার এমন ভয়াবহ মানবিক সংকটের সময় ত্রাণ সহায়তার পরিমাণ বাড়াতে সেখানে একটি অস্থায়ী বন্দর নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া গাজায় ত্রাণ সহায়তা দিতে সামুদ্রিক করিডোর খোলার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X