কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৪, ১২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদেশিদের ‘প্রিমিয়াম রেসিডেন্সি’ ভিসা সম্প্রসারণের পদক্ষেপ সৌদির

সৌদি আরব। ছবি : সংগৃহীত
সৌদি আরব। ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী ধনী ব্যক্তিদের জন্য ক্রমশ আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিদেশি বিনিয়োগকারী, পেশাদার এবং দক্ষ শ্রমিকদের আকৃষ্ট করতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার। আকর্ষণীয় ভিসা স্কিমও চালু করেছে তারা।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি সৌদি প্রবর্তিত প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা কর্মসূচিতে নতুন সুবিধা যুক্ত করে আরও আকর্ষণীয় করা হয়েছে বলে রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্রাঙ্কের প্রতিবেদনে বলা হয়েছে। নতুন সুবিধায় সৌদিতে বিদেশিদের বসবাস ও জমি/ফ্ল্যাট কেনা আরও সহজ হবে। সূত্র: আরব নিউজ

জ্বালানি তেলের দ্বিতীয় বৃহত্তম মজুতের মালিক সৌদি। তবে গত বেশ কয়েক বছর ধরে জ্বালানি তেলের ওপর নির্ভরতা কমাতে চাইছে দেশটি। সেই প্রচেষ্টার অংশ হিসেবে ২০১৯ সালে প্রথম প্রণয়ন করা হয়েছিল প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা। সৌদির অভ্যন্তরে শুল্কমুক্ত ভ্রমণ, পরিবারের সদস্যদের নিয়ে আসা, জমি বা ফ্ল্যাট কেনা, স্পনসর ছাড়াই ব্যবসা প্রভৃতি সুবিধা প্রিমিয়াম রেসিডেন্স ভিসাধারীরা।

তবে এই ভিসা দেওয়া হতো বেছে বেছে এবং অল্পসংখ্যক বিদেশিদের। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে আরও বেশিসংখ্যক মেধাবী-দক্ষ প্রবাসী ও সামর্থ্যবান বিদেশি বিনিয়োগকারীকে প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা প্রদান করা হবে। পাশাপাশি এই ভিসাধারীরা সর্বোচ্চ ৪০ লাখ ডলারের সম্পত্তি রাখতে পারবেন সৌদিতে।

বিশ্লেষকরা বলছেন যে এই উদ্যোগটি দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের সম্পত্তির মালিকানার বিষয়ে সৌদি আরবের দৃষ্টিভঙ্গির একটি উল্লেখযোগ্য পরিবর্তন। আশা করা হচ্ছে যে এই ভিসা প্রকল্পটি আবাসিক সম্পত্তির চাহিদার গতিশীলতার ওপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলবে।

প্রিমিয়াম রেসিডেন্সি ভিসার উদ্দেশ্য হলো যোগ্য বিদেশিদের সৌদি আরবে বসবাসের অনুমতি দেওয়া এবং প্রবাসী এবং তাদের নির্ভরশীলদের জন্য ফি মওকুফ করা। তারা ভিসামুক্ত আন্তর্জাতিক ভ্রমণ, রিয়েল এস্টেটের মালিকানা এবং স্পনসর ছাড়া ব্যবসা পরিচালনা করার অধিকারের মতো সুবিধাগুলো উপভোগ করবে।

সৌদি আরব আরও ধনী বিদেশিদের আকৃষ্ট করতে এবং তার তেলনির্ভর অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে জানুয়ারী ২০২৪-এ তার প্রিমিয়াম রেসিডেন্সি প্রোগ্রামে পাঁচটি নতুন সুবিধা যোগ করেছে।

এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হলো, দেশটিতে ন্যূনতম ৪০ লাখ রিয়াল বা ১৭ লাখ ডলার মূল্যের আবাসিক রিয়েল এস্টেট সম্পদের মালিকানা নিতে পারবেন বিদেশিরা।

যুক্তরাজ্যভিত্তিক নাইট ফ্রাঙ্ক বলছে, সৌদি আরবের প্রিমিয়াম রেসিডেন্সি ভিসা আরো প্রিমিয়াম আবাসিক প্রকল্প অন্তর্ভুক্ত করবে। এতে ডেভেলপাররা নতুন নতুন প্রকল্পে কাজ করতে উৎসাহিত হবে। এর মাধ্যমে রিয়াদ, জেদ্দা ও দাম্মামসহ দেশটির প্রধান শহরগুলোর আবাসন ও অবকাঠামোভাবে ব্যাপক পরিবর্তন আসবে।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি সরকারের মেগা প্রকল্প নিওমের এই মুহূর্তে অনেক বিদেশি ধনী বিনিয়োগকারীর আকাঙ্ক্ষিত গন্তব্য। উন্নত বিশ্বের একটি আধুনিক শহরে যেসব সুযোগ-সুবিধা রয়েছে তার সবই রয়েছে এই শহরটিতে।

নিওমকে বলা হয় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের শহর। এই শহরটির নির্মাণকাজ এখনো সম্পূর্ণ শেষ হয়নি। তবে এখন থেকেই অনেক বিদেশি সেখানে সম্পত্তি কেনা শুরু করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিককে হত্যার পর লাশ গুমের অভিযোগে প্রেমিকাসহ আটক ৪

চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ, জবাবে পাঁচ দিনের যুদ্ধ প্রস্তুতি মহড়া তাইওয়ানের 

আনন্দ ভ্রমণে যেতে দোকানে দোকানে চাঁদা চেয়ে চিঠি

মামুনুল হককে নিয়ে বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার

শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে সঙ্গী হিসেবে কারা আছেন

বাবার অসিয়তের জায়গায় দাফনে সন্তানদের বাধা, ৩ স্থানে খোঁড়া হলো কবর

১৫ বছরের কম বয়সীদের সামাজিকমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা আমিরাতের 

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

১০

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

১১

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

১২

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

১৩

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

১৪

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১৫

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

১৬

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

১৭

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১৮

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১৯

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

২০
X