কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৩ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম
অনলাইন সংস্করণ

এল মেনচো নিহতের ঘটনায় মেক্সিকোতে ৭০ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মেক্সিকোর জলিস্কো অঙ্গরাজ্যে কুখ্যাত মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিহত হওয়ার পর পর্যটন এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামরিক অভিযানে তাকে হত্যা করা হয়। এ ঘটনাকে ঘিরে বিভিন্ন স্থানে সহিংসতা অব্যাহত রয়েছে।

নিহত এল মেনচো ছিলেন জালিস্কো নিউ জেনারেশন কার্টেল নামের শক্তিশালী অপরাধ চক্রের প্রধান। তাকে ধরতে চালানো অভিযানে ও পরবর্তী সংঘর্ষে ৭০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ঘটনার পর জলিস্কোর পাহাড়ি পর্যটন শহর তাপালপা, সমুদ্র উপকূলীয় রিসোর্ট নগরী পুয়ের্তো ভালিয়ার্তা ও রাজধানী গুয়াদালাহারায় উদ্বেগ বেড়েছে। এসব এলাকায় দোকানপাট, হোটেল ও স্থানীয় ব্যবসায়ীরা আশঙ্কা করছেন, সহিংসতার কারণে পর্যটক কমে যেতে পারে।

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের কিছু ম্যাচ গুয়াদালাহারায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তাই আন্তর্জাতিক পর্যায়েও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।

মার্কিন প্রশাসন জানিয়েছে, অভিযানে তারা গোয়েন্দা সহায়তা দিয়েছে। এল মেনচোর গ্রেপ্তারের তথ্যের জন্য আগে ১৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করা হয়েছিল।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, কার্টেলের ভেতরে নতুন নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব শুরু হলে আরও সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। সূত্র : টিআরটি ওয়ার্ল্ড

কালবেলা/পিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১০

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১১

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৩

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৪

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৫

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৬

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৭

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৮

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৯

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

২০
X