কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৬:২৪ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৬:২৭ পিএম
অনলাইন সংস্করণ

২০টি ভয়ংকর জে-১০ যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ ২৭ হাজার কোটি

জে-১০ সি মাল্টিরোল যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
জে-১০ সি মাল্টিরোল যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) আধুনিকীকরণ ও জাতীয় আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে বড় ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে চীনের তৈরি ২০টি জে-১০ সিই মাল্টিরোল যুদ্ধবিমান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে, যার মোট ব্যয় ধরা হয়েছে ২২০ কোটি মার্কিন ডলার—বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭,০৬০ কোটি টাকা।

সরকারি নথি অনুযায়ী, যুদ্ধবিমানগুলো কেনা, প্রশিক্ষণ, যন্ত্রাংশ ও অন্যান্য আনুষঙ্গিক খরচ মিলিয়ে এই প্রকল্প বাস্তবায়িত হবে ২০২৭ সালের মধ্যে। প্রকল্পের অর্থ পরিশোধ করা হবে ১০ বছরের কিস্তিতে, যা চলবে ২০৩৫-৩৬ অর্থবছর পর্যন্ত।

জে-১০ সিই : চীনা বিমানবাহিনীর রপ্তানি সংস্করণ

জে-১০ সিই যুদ্ধবিমান মূলত চীনের বিমানবাহিনীতে ব্যবহৃত জে-১০সি-এর রপ্তানি সংস্করণ। এটি একটি ৪.৫ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট, যা আকাশে থেকে আকাশ ও আকাশ থেকে স্থল—দুই ধরনের যুদ্ধেই সমান পারদর্শী।

গত মে মাসে ভারত-পাকিস্তান সীমান্তে সংঘাত চলাকালে পাকিস্তান দাবি করেছিল, তাদের জে-১০ সিই যুদ্ধবিমান ভারতের রাফায়েল জেট ভূপাতিত করেছে। যদিও সেই দাবি স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি, এরপর থেকেই জে-১০ সিই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

চুক্তির কাঠামো ও ব্যয়ের হিসাব

প্রতিটি ফাইটার জেটের আনুমানিক মূল্য ৬ কোটি মার্কিন ডলার (৭৩০ কোটি টাকা)। ২০টি জেটের মোট মূল্য হবে প্রায় ১২০ কোটি ডলার (১৪,৬০০ কোটি টাকা)। এর সঙ্গে প্রশিক্ষণ, যন্ত্রপাতি, ফ্রেইট কস্ট ও আনুষঙ্গিক ব্যয় যুক্ত হয়ে দাঁড়াবে আরও ৮২ কোটি ডলার। বিমা, ভ্যাট, কমিশন, অবকাঠামো উন্নয়ন ও অন্যান্য খরচসহ মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ২২০ কোটি ডলার।

এই ক্রয় কার্যক্রম বাস্তবায়ন হবে জিটুজি (গভর্নমেন্ট-টু-গভর্নমেন্ট) পদ্ধতিতে চীনের সঙ্গে সরাসরি চুক্তির মাধ্যমে। এজন্য ১১ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন বিমানবাহিনীর প্রধান।

চুক্তি যাচাই ও চূড়ান্তকরণের দায়িত্ব কমিটির

এই কমিটি খসড়া চুক্তিপত্র যাচাইবাছাই, ক্রয়পদ্ধতির উপযোগিতা নির্ধারণ, মূল্য নির্ধারণ ও পরিশোধের শর্ত চূড়ান্ত করবে। একইসঙ্গে সংরক্ষণ ব্যবস্থা, প্রশিক্ষণ, খুচরা যন্ত্রাংশ ও রক্ষণাবেক্ষণ সুবিধা নিয়েও আলোচনা করবে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের গত মার্চের চীন সফরে এই যুদ্ধবিমান ক্রয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়। চীনা কর্তৃপক্ষ তাতে ইতিবাচক সাড়া দেয়। এরপর এপ্রিল মাসে কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়।

বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান শক্তি

ওয়ারপাওয়ারবাংলাদেশ ডটকমের তথ্য অনুযায়ী, বাংলাদেশ বিমানবাহিনীর মোট এয়ারক্রাফট সংখ্যা ২১২টি, যার মধ্যে ৪৪টি ফাইটার জেট। এদের বেশিরভাগই চীনা তৈরি এফ-৭ মডেল।

এছাড়া বাহিনীতে রয়েছে মিগ-২৯বি জেট, ইয়াক-১৩০ লাইট অ্যাটাক ট্রেইনার, এবং পরিবহন কাজে ব্যবহৃত সি-১৩০জে বিমান।

হেলিকপ্টার ইউনিটে রয়েছে রাশিয়ান এমআই-১৭ ও এমআই-১৭১ হেলিকপ্টার, যা সেনা পরিবহন ও গানশিপ হিসেবে ব্যবহৃত হয়।

জে-১০ সিরিজ কেন গুরুত্বপূর্ণ

চীনের বাইই অ্যারোবেটিক টিম ২০০৯ সালে জে-১০এ মডেল অন্তর্ভুক্ত করে, যা ২০২৩ সালে আপগ্রেড হয়ে জে-১০সি তে রূপ নেয়। উন্নত রাডার, দীর্ঘ-পাল্লার ক্ষেপণাস্ত্র এবং আধুনিক এভিওনিক্সের কারণে এটি বর্তমানে চীনের অন্যতম শ্রেষ্ঠ মাল্টিরোল যুদ্ধবিমান হিসেবে বিবেচিত।

বিশ্লেষকদের মতে, জে-১০ সিই সংযোজনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী নতুন প্রযুক্তি, উন্নত প্রশিক্ষণ সুবিধা এবং আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় নতুন যুগে প্রবেশ করবে।

সূত্র : দ্য বিজনেস স্টান্ডার্ড

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

রাজধানীতে আজ কোথায় কী

১০

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১১

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১২

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১৩

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১৪

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

১৫

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

১৬

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

১৭

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১৮

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

২০
X