কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১১:৩৯ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১১:৪১ এএম
অনলাইন সংস্করণ

আফগান সীমান্তে সংঘর্ষ, ৫ পাকিস্তানি সেনা নিহত

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নতুন সংঘর্ষে ৫ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন।

গতকাল রোববার (২৫ অক্টোবর) পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, আফগানিস্তান থেকে আসা ২৫ সশস্ত্র যোদ্ধাকেও তারা হত্যা করেছে।

সেনাবাহিনী বলেছে, কুরাম ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সন্ত্রাসীদের অনুপ্রবেশ চেষ্টা ব্যর্থ করেছে।

পাকিস্তান অভিযোগ করেছে, আফগানিস্তানের তালেবান প্রশাসন সশস্ত্র গোষ্ঠীর ওপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ।

চলতি মাসের শুরুতে দুই দেশের মধ্যে সীমান্তে তীব্র সংঘর্ষ হয়েছিল। এরপর তুরস্কে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, আলোচনায় ব্যর্থ হলে ইসলামাবাদের সামনে ‘সরাসরি যুদ্ধ’ ছাড়া বিকল্প থাকবে না।

তালেবান সরকার নতুন সংঘর্ষ নিয়ে মন্তব্য করেনি, তবে তারা আগেই আফগান ভূখণ্ডে সশস্ত্র যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আফগানিস্তান-পাকিস্তান সংকট দ্রুত সমাধান করবেন। সূত্র : ডন

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X