কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ এএম
অনলাইন সংস্করণ

বেলুচিস্তানে ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৯২ জন সন্দেহভাজন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে দাবি করেছে দেশটির সামরিক বাহিনী।

পাকিস্তান সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, শনিবার ভোরে প্রাদেশিক রাজধানী কোয়েটাসহ অন্তত আটটি জেলায় একযোগে হামলা চালায় জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদীরা। তারা একাধিক পুলিশ স্টেশনে হামলা চালালে প্রাথমিকভাবে আট পুলিশ সদস্য নিহত হন।

বিবৃতিতে আরও জানানো হয়, বিচ্ছিন্নতাবাদীদের হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৮ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে চালানো অভিযানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যও প্রাণ হারান।

রয়টার্স জানায়, নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এসব হামলার দায় স্বীকার করেছে। সংগঠনটি দাবি করেছে, তাদের অভিযানে নিরাপত্তা বাহিনীর বহু সদস্য নিহত হয়েছেন।

পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, কোয়েটা, গোয়াদর, নোশকি, মাসতুংসহ কয়েকটি জেলায় হামলা চালানো হয়। গোয়াদরে অন্য প্রদেশ থেকে আসা শ্রমিকদের একটি ক্যাম্পে হামলায় ১১ জন নিহত হন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

কিছু এলাকায় সড়ক বন্ধ ও বিস্ফোরণের শব্দ শোনা গেলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খনিজসম্পদে সমৃদ্ধ হলেও দীর্ঘদিনের সহিংসতা ও অবহেলার কারণে বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে দরিদ্র প্রদেশগুলোর একটি হয়ে রয়েছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিফিনের রুটিতে ব্লেড, ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

‘প্রযোজকের বিনিয়োগের নিরাপত্তাই চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারে’

বিশ্বকাপের পর সবচেয়ে বেশি দাম বাড়ল ভোজিনহার

‘বাংলাদেশ জাতি রাষ্ট্র নয়, সবাইকে বাঙালি বানাতে গেলে ভুল হবে’

নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব নিলেন খোন্দকার মিসবাহ উল আজীম

মধ্যপ্রাচ্য উত্তেজনায় ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলের দাম

ঢালাই দেওয়ার পরই ধসে পড়ল ব্রিজের পাটাতন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান সফরে ইরাকের প্রধানমন্ত্রী

আর্জেন্টিনা ও মেসিকে ফিফা সভাপতির বিশেষ বার্তা

১০

ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন

১১

বিশ্বকাপে ট্রাম্পের হস্তক্ষেপ / ফিফার বিরুদ্ধে অভিযোগ করবে নরওয়ে

১২

১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ

১৩

অভিনয়ের পাশাপাশি গান গাওয়া আমার ভীষণ পছন্দের: অপূর্ব

১৪

পদত্যাগের পর রাষ্ট্রপতির গ্রেপ্তার দাবি নাহিদ ইসলামের

১৫

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

১৬

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

১৭

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

১৮

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

১৯

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

২০
X