কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০২:২৫ পিএম
আপডেট : ০৩ এপ্রিল ২০২৬, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে পুলিশ স্টেশনে গাড়িবোমা হামলা, নিহত ৫

বিস্ফোরণে বিধ্বস্ত থানার সামনে উৎসুক জনতার ভিড়। ছবি: সংগৃহীত
বিস্ফোরণে বিধ্বস্ত থানার সামনে উৎসুক জনতার ভিড়। ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি পুলিশ স্টেশনে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নারী-শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হন আরও ১৩ জন।

স্থানীয় সময় শুক্রবার (৩ এপ্রিল) সকালে প্রদেশের বান্নুর জেলার দোমেল পুলিশ স্টেশনে এ হামলা হয়। নিহতদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী, মেয়ে ও ছেলে রয়েছে।

দেশটির সংবাদমাধ্যম দ্য ডনের খবরে বলা হয়, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি পুলিশ স্টেশনের পেছনে ধাক্কার পর এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এর পরপরই শুরু হয় প্রচণ্ড গোলাগুলি। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক মাইল দূর থেকেও এর শব্দ শোনা যায়।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণে পুলিশ স্টেশনের সেন্ট্রি পোস্টটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং ভবনের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

বিস্ফোরণে আশপাশের আবাসিক এলাকাগুলোতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে; বেশ কিছু বাড়িঘর ধসে পড়েছে এবং অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন।

ডনের খবরে আরও বলা হয়, আহতদের দ্রুত নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

জেলা জরুরি কর্মকর্তা বখতউল্লাহ ওয়াজির জানান, এক পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত এবং ১৩ আহতকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পুরো এলাকা পরিষ্কার না হওয়া পর্যন্ত তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

ঘটনার পরপরই উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়, তবে অবিরাম বৃষ্টির কারণে বেশ প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি হয়। গোলাগুলি থামার পর উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরানো এবং আটকে পড়াদের উদ্ধারে পুরোদমে কাজ শুরু করেন।

এদিকে, স্থানীয় মসজিদগুলো থেকে মাইকিং করে রক্তদান ও সহায়তার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয় এবং বাসিন্দারাও সক্রিয়ভাবে উদ্ধারকাজে অংশ নেন। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে ক্লিয়ারেন্স অপারেশন শুরু করেছে এবং ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এক বিবৃতিতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই হামলার তীব্র নিন্দা এবং প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশ থেকে সব ধরনের সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করতে বদ্ধপরিকর।’

সাম্প্রতিক মাসগুলোতে বান্নু জেলায় বারবার নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটছে, যেখানে প্রায়ই বেসামরিক নাগরিক ও স্থানীয় নিরাপত্তা বাহিনী হামলার শিকার হচ্ছে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস)-এর ‘অ্যানুয়াল সিকিউরিটি রিপোর্ট-২০২৫’ অনুযায়ী, গত বছর এই অঞ্চলে সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং নিহতের সংখ্যা ২০২৪ সালের ১ হাজার ৬২০ থেকে বেড়ে গত বছর ২ হাজার ৩৩১ জনে দাঁড়ায়।

কালবেলা/এমএসকেএম/এএসএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১০

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১১

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১২

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৩

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৪

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৫

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৬

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৭

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৮

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৯

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

২০
X