কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৩:৫০ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানে সেনা অভিযানে নিহত ২৪

পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে অন্তত ২৪ সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর)। খবর জিও নিউজের

শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, সাম্প্রতিক সময়ে বান্নু জেলায় পুলিশ সদস্যদের ওপর হামলা এবং যানবাহন ব্যবহার করে আত্মঘাতী বোমা হামলার ঘটনা বেড়ে যাওয়ার পর নিরাপত্তা বাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাপক যৌথ অভিযান শুরু করে।

বিবৃতিতে পাকিস্তান দাবি করেছে, এসব হামলার পেছনে ভারতের মদদপুষ্ট বলে অভিযুক্ত গোষ্ঠী ফিতনা আল-খাওয়ারিজ জড়িত ছিল। তাদের অভিযোগ, এই গোষ্ঠী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বেসামরিক নাগরিকদেরও লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

আইএসপিআরের ভাষ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বান্নু ও আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র গোলাগুলির পর ওই গোষ্ঠীর অন্তত ২৪ সদস্য নিহত হয়।

অভিযানে নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর দাবি, নিহতরা বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং নিরীহ মানুষ হত্যার সঙ্গে জড়িত ছিল।

আইএসপিআর আরও জানায়, এলাকায় অভিযান অব্যাহত থাকবে এবং সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে জাতীয় কর্মপরিকল্পনার আওতায় ফেডারেল অ্যাপেক্স কমিটির অনুমোদিত আজম-ই-ইস্তেহকাম কর্মসূচির অংশ হিসেবে সন্ত্রাসবিরোধী অভিযান পূর্ণ গতিতে চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিঝুমদ্বীপে ২৪ ঘণ্টা ধরে পড়ে আছে অজ্ঞাত লাশ

রাত ১টার মধ্যে ঝড়-বজ্রসহ বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

নাটোরে পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল

ব্যালন ডি’অর নিয়ে বড় সুখবর পেলেন মেসি

উত্তাল সমুদ্র দেখতে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড়

আগামী সপ্তাহে উত্তরাঞ্চলে বন্যার শঙ্কা

সরকারের ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের টার্গেট: বিদ্যুৎমন্ত্রী

সফলতার এক যুগ / ইউরোপ-আমেরিকায় ফ্লাইট চালাতে চায় ইউএস-বাংলা 

২০২৬ বিশ্বকাপের শিরোপা জিতবে কে, ভবিষ্যদ্বাণী করলেন ইংলিশ কিংবদন্তি

ইরানের হামলায় কুয়েতের বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত

১০

গাজীপুরে জামায়াতে ইসলামীর ৩ দিনব্যাপী শিক্ষাশিবির শুরু

১১

ট্রেনে কাটা পড়ে গার্মেন্টকর্মী নিহত

১২

আমরা জনগণের সরকার, মানুষের পাশেই আছি: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা ইরানের

১৪

ত্যাগের বিনিময়ে বাংলাদেশে নতুনভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে: ডেপুটি স্পিকার 

১৫

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ সম্পদ:  ড. মাসুদ

১৬

ইউরোপের বাইরে খেলেও কি ব্যালন ডি’অর জেতা যায়?

১৭

নিষিদ্ধ পলিথিনের স্বর্গরাজ্য চট্টগ্রাম, থামছে না সরবরাহ

১৮

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৯৪

১৯

কামরাঙ্গীরচরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে 

২০
X