কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৬, ০১:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারত পানি বন্ধ করলে যুদ্ধ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান : ইসহাক দার

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ছবি : সংগৃহীত

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার সতর্ক করে বলেছেন, পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার যে কোনো প্রচেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের পরিস্থিতিতে দেশটি আন্তর্জাতিক আইনের আলোকে নিজেদের জাতীয় স্বার্থ রক্ষার অধিকার সংরক্ষণ করবে। মঙ্গলবার (০৬ মে) কূটনীতিক ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন

তিনি বলেন, সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে পরিচালিত সামরিক অভিযানে ভারতের সামরিক স্থাপনাগুলোতে নিখুঁত ও পরিমিত আঘাত হানা হয়েছে, যার ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির প্রমাণ সুস্পষ্টভাবে নথিভুক্ত রয়েছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহ উল্লেখ করে তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সমন্বিত শান্তি উদ্যোগের কোনো বিকল্প নেই।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানকে সমর্থন দেওয়া দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের এই সম্পৃক্ততা কূটনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

আঞ্চলিক উত্তেজনার প্রসঙ্গে ইসহাক দার বলেন, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার পর ভারতের শক্তি প্রয়োগ ছিল বেআইনি। তিনি আরও উল্লেখ করেন, গত বছরের এপ্রিলের আগে থেকেই সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের হুমকি পাকিস্তান পর্যবেক্ষণ করে আসছিল। এ ধরনের আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে। ২০২৫ সালের অপারেশন মারকায়ে হকের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করেন, ভারতের চরমপন্থি মতাদর্শনির্ভর অবস্থান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

জাতিসংঘের দায়িত্বশীল সদস্য রাষ্ট্র হিসেবে পাকিস্তান বৈশ্বিক শান্তি উদ্যোগে প্রতিশ্রুতিবদ্ধ, এ কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য টেকসই শান্তি অপরিহার্য। তবে কাশ্মীর ইস্যু এখনো অমীমাংসিত রয়ে গেছে।

তিনি সাংহাই সহযোগিতা সংস্থায় পাকিস্তানের গঠনমূলক ভূমিকা, চীনের সঙ্গে সিপেকের মাধ্যমে অংশীদারিত্ব জোরদার এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চলমান সম্পৃক্ততার কথাও তুলে ধরেন।

মধ্যপ্রাচ্য প্রসঙ্গে তিনি বলেন, ভবিষ্যৎ ফিলিস্তিনি রাষ্ট্রের রাজধানী হিসেবে আল-কুদস আল-শরিফ বা জেরুজালেমের প্রতি পাকিস্তানের সমর্থন অব্যাহত রয়েছে।

এছাড়া, এপ্রিলের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার ক্ষেত্রে পাকিস্তানের কূটনৈতিক ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। কয়েক দশকের উত্তেজনার পর দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে ইসলামাবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলেও জানান ইসহাক দার।

সূত্র : হাম নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে বিতর্কের মুখে পড়লো শ্রদ্ধার 'ঈথা' সিনেমা

ভারতের পাথর খনিতে ধস, নিহত ৭ 

হলি আর্টিজান ট্র্যাজেডির দশম বছর / সাত জাপানি নাগরিককে শ্রদ্ধাভরে স্মরণ করলো জাইকা

সাবেক এমপি আশিকা সুলতানা রিমান্ড শেষে কারাগারে

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনিয়ম-দুর্নীতির সঙ্গে আপস নয়: ড. হিলালী

বিয়ের দাবিতে অনশনে তরুণী, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার 

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী, অভিযুক্ত পলাতক

আলি খামেনির জানাজার আগে ইরানিদের উদ্দেশে গালিবাফের নতুন বার্তা  

১০

কুমিল্লার নতুন উপজেলা ‘বাঙ্গরা বাজার’

১১

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় জিরা জব্দ, মাদকসহ আটক ৪

১২

‘শিকার’ করতে নেপালে যাচ্ছেন অপু বিশ্বাস

১৩

স্কুলছাত্র আকাশ হত্যা: দুই ভাইয়ের মৃত্যুদণ্ড, বাবা-চাচার ৭ বছরের কারাদণ্ড

১৪

শাস্তি পাননি মেসি, বালোগান কেন পেলেন- লাল কার্ড নিয়ে তোলপাড় ফুটবল দুনিয়া

১৫

খামেনির জানাজায় অংশ নিতে ইরানে গেলেন যারা

১৬

কমলো এলপি গ্যাসের দাম

১৭

দুদকের মহাপরিচালক হলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মনিরুল ইসলাম

১৮

‘তুমি পারবে প্রিয়া’ স্বামীর সেই বিশ্বাসেই বিসিএস ক্যাডার শাহনাজ

১৯

হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, কড়া বার্তা ইরানের

২০
X