বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৬, ০৮:৪৭ এএম
অনলাইন সংস্করণ

ভারতের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানকে সহায়তার কথা জানাল চীন

জে-১০সি যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
জে-১০সি যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

গত বছর ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তান বিমানবাহিনীকে প্রযুক্তিগত সহায়তা দেওয়ার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে চীন। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিসিটিভিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ তথ্য উঠে এসেছে।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়, চীনের রাষ্ট্রায়ত্ত ‘চেংদু এয়ারক্রাফট ডিজাইন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’-এর প্রকৌশলী ঝ্যাং হেং সাক্ষাৎকারে পাকিস্তানের জন্য প্রযুক্তিগত সহায়তার বিষয়টি তুলে ধরেন।

সিসিটিভির প্রতিবেদনে দাবি করা হয়, সংঘাতের সময় চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান ভারতের একটি ফরাসি নির্মিত রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছিল।

পাকিস্তান বিমানবাহিনীর বহরে থাকা জে-১০সিই যুদ্ধবিমান তৈরি করেছে চীনের রাষ্ট্রায়ত্ত এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়নার সহযোগী প্রতিষ্ঠান।

ঝ্যাং হেং বলেন, যুদ্ধের সময় তারা নিয়মিত যুদ্ধবিমানের গর্জন ও হামলার সতর্ক সংকেত শুনতেন। তীব্র গরমের মধ্যেও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করতে তাদের কাজ চালিয়ে যেতে হয়েছে।

তার মতে, যুদ্ধ সরঞ্জাম যেন পূর্ণ সক্ষমতায় পরিচালিত হতে পারে, সে লক্ষ্যেই তারা কাজ করেছেন। তিনি এটিকে শুধু জে-১০সিই যুদ্ধবিমানের সক্ষমতার স্বীকৃতি নয়, বরং দুই দেশের যৌথ কাজের গভীর সম্পর্কের প্রতিফলন বলেও উল্লেখ করেন।

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত বছরের ২২ এপ্রিল পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগ তোলে। যদিও পাকিস্তান তা অস্বীকার করে।

এর জেরে ৭ মে ভারত পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টা জবাব দেয় পাকিস্তানও। চার দিন ধরে চলা এ সংঘাত শেষে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

এর আগে ভারতের সেনাবাহিনীর উপপ্রধান অভিযোগ করেছিলেন, সংঘাত চলাকালে চীন পাকিস্তানকে ভারতের গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সরবরাহ করেছিল। তবে তখন চীন আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে, মার্কিন কর্মকর্তাদের বরাতে রয়টার্স জানিয়েছিল, পাকিস্তানের জে-১০ যুদ্ধবিমান অন্তত একটি ভারতীয় রাফাল ভূপাতিত করেছিল। ঘটনাটি আন্তর্জাতিক সামরিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে চর-দ্বীপচর

শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যালয় ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামান

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

বাকিতে জ্বালানি তেল না পেয়ে পাম্প বন্ধের হুমকি যুবদল নেতার

বিশ্বকাপের মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই

মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইস কোচ

অস্ট্রেলিয়ার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হচ্ছে ২৫ অক্টোবর

জাতিসংঘে বাংলাদেশ / ‘পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল খনন ও তিস্তায় পানি নিশ্চিত হবে’

‘বাংলার রসনা বিলাস ২.০’  / খাঁটি বাঙালি খাবার ফিরিয়ে আনছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার

১০

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির অবনতি

১১

অযোধ্যায় রাম মন্দিরের টাকা চুরি করে প্রেমিকাকে আইফোন উপহার

১২

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২

১৩

‘লোকে বলে প্রেম আমি বলি জ্বালা’, আত্মজীবনী নিয়ে এলেন ফেরদৌসী রহমান

১৪

নতুন বেতন কাঠামোয় বেশি সুবিধা পাচ্ছেন যারা

১৫

মৌলভীবাজারে বাড়ছে নদ-নদীর পানি 

১৬

ভারী বর্ষণে ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

১৭

পাকিস্তানে রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত ৩০

১৮

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল সন্তান

১৯

হঠাৎ কেন রক্তচাপ মাপার ছবি পোস্ট করলেন মার্টিনেজ?

২০
X