কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০৩:১৯ এএম
আপডেট : ১৩ মে ২০২৬, ০৭:৩৯ এএম
অনলাইন সংস্করণ

এমবিবিএসে রেকর্ড, দর্জির মেয়ের ১৭ স্বর্ণপদক জয়

পরিবারের সঙ্গে এমবিবিএস শিক্ষার্থী। ছবি: সংগৃহীত
পরিবারের সঙ্গে এমবিবিএস শিক্ষার্থী। ছবি: সংগৃহীত

এমবিবিএসে রেকর্ড গড়েছেন এক দর্জির মেয়ে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন ঘটনাই ঘটেছে। পরীক্ষায় রেকর্ড গড়ে তিনি অর্জন করেছেন ১৭টি স্বর্ণপদক।

সম্প্রতি পাকিস্তান টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের হারিপুরের এক দর্জির মেয়ে এমবিবিএস পরীক্ষায় রেকর্ড গড়ে ১৭টি স্বর্ণপদক অর্জন করেছেন। হারিপুরের শিক্ষার্থী কান্দিল মুর্তাজা খাইবার গার্লস মেডিকেল কলেজের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক স্বর্ণপদক জিতে নতুন নজির স্থাপন করেছেন তিনি। পেশোয়ারে অনুষ্ঠিত কলেজটির ২০২৬ সালের সমাবর্তন অনুষ্ঠানে তার এই অসাধারণ সাফল্য ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানে সোহেল আফ্রিদি কান্দিলের হাতে একে একে স্বর্ণপদক তুলে দেওয়া হচ্ছে। এ সময় তার বাবা গর্বভরে মেয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন। কলেজটির ইতিহাসে কোনো শিক্ষার্থীর একসঙ্গে এতগুলো স্বর্ণপদক জয়ের ঘটনা এই প্রথম বলে জানানো হয়েছে।

সমাবর্তনে আরও কয়েকজন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে মুকাদ্দাস ১০টি এবং সাবিহ ৭টি স্বর্ণপদক অর্জন করেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কান্দিলের বাবা পরিবারের শিক্ষাগত অর্জনের কথাও তুলে ধরেন। তিনি জানান, কান্দিলের এক বোন বর্তমানে খাইবার মেডিকেল কলেজে অধ্যয়ন করছেন। আরেক বোন ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সিতে (এফআইএ) গ্রেড-১৭ কর্মকর্তা হিসেবে কর্মরত।

তিনি আরও জানান, তাদের আরেক মেয়ে পিএইচডি ডিগ্রিধারী এবং ইসলামাবাদে চাকরি করছেন। এছাড়া তাদের ছেলে প্রকৌশল বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনভোগান্তি কমাতে উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করতে হবে: সিসিক প্রশাসক

চরমোনাই পীর / সংস্কার ও বিচারের অপূর্ণ দাবি পূরণ না হলে জুলাইয়ের উৎসর্গিত রক্তের সঙ্গে গাদ্দারি হবে

যেভাবে ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপন করবেন যুক্তরাষ্ট্রের নাগরিকরা 

টিআইবির পর্যবেক্ষণ / নতুন আইনেও ‘সরকারের নিয়ন্ত্রণে’ থাকবে মানবাধিকার কমিশন

নীতিমালা লঙ্ঘন করে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দাখিল পাসকৃত ব্যক্তি

জুলাই জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের আংশিক কমিটি ঘোষণা

সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চুরি! ‘চোর’ দলেরই একাধিক ফুটবলার

একাত্তরের মতো জুলাইকে বিক্রি করতে দেব না: হুইপ নিজান

কাতারে জব্দ থাকা অর্থ কোথায় ব্যয় হবে, জানাল ইরান

১০

নিজ দলের এমপির বক্তব্য ‘প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির

১১

কাঁদলেন ও কাঁদালেন আনোয়ারা

১২

ঢাকা সামিটে ড. মঈন খান / মুনাফাহীন ব্যবসা এক মহৎ চ্যালেঞ্জ, যা জয় করা সম্ভব

১৩

১০০ হাফেজে কোরআন ও এ লেভেল গ্র্যাজুয়েটদের সংবর্ধনা

১৪

জাতীয় সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত থাকছে

১৫

গুলিতে প্রাণ হারালেন ফিলিস্তিনি গোলরক্ষক

১৬

সীমান্তে ‘পুশইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

১৭

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১৮

যুবককে হত্যার পর থানায় স্কুলছাত্রের আত্মসমর্পণ

১৯

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে সতর্ক করল ইরান

২০
X