কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ০২:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের আগে ডিজেল-পেট্রোলের দাম কমাল পাকিস্তান

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ঈদুল আজহাকে সামনে রেখে দেশবাসীকে সুসংবাদ দিয়েছে পাকিস্তান। দেশটিতে ঈদের আগেই ডিজেল ও পেট্রোলের দাম কমানো হয়েছে। শনিবার (১৫ জুন) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ডিজেল ও পেট্রোলের দাম কমানোর ঘোষণা দিয়েছেন। দেশটিতে পেট্রোলের দাম ১০ দশমকি ২০ ‍রুপি কমানো হয়েছে। এ ছাড়া ডিজেলের দাম ২ টাকা ৩৩ পয়সা কমানো হয়েছে। শুক্রবার (১৪ জুন) প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আতাউল্লাহ দাম কমানোর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নতুন করে নির্ধারণ করা দাম শনিবার (১৫ জুন) মধ্যরাত থেকে থেকে কার্যকর করা হবে।

প্রধানমন্ত্রীর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানে পেট্রোলের পাশাপাশি হাইস্পিড ডিজেলের দামও কমানো হয়েছে। প্রতিলিটার ডিজেলের দাম ২ দশমিক ৩৩ রুপি কমিয়ে ১৬৭ রুপি নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর দপ্তরের বিবৃতির পর দেশটির অর্থবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পাকিস্তানের বর্তমান বাজারদর অনুসারে প্রতি লিটার পেট্রোল ২৮৬ দশশকি ৩৬ রুপিতে বিক্রি হচ্ছে। দাম কমানোর ফলে এটি ২৫৮ দশমিক ১৬ রুপিতে বিক্রি করা হবে।

সংবাদমাধ্যম জানিয়েছে, কেবল ডিজেল পেট্রোলই নয়, দেশটিতে সম্প্রতি বিদ্যুতের দাম প্রতি ইউনিটে ১০ দশমিক ৬৯ ‍রুপি কমানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রবণশক্তি হ্রাসের এই ৫ লক্ষণ অধিকাংশ মানুষ উপেক্ষা করে

ভাগ্য বদলে ইতালি গিয়েও করুণ পরিণতি খোকনের

‘ভারত-বাংলাদেশ জুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক’

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

লজ্জার রেকর্ড পেরিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৯

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হলেন সারওয়ার

পঁয়ত্রিশে পা দিচ্ছেন? এই ৬ স্বাস্থ্য পরীক্ষা আপনার চেকলিস্টে থাকা উচিত

পরনারীর সঙ্গে ছবি তুলে উসকানিমূলক পোস্ট করতেন আলভী: ডিবি

বিশ্বকাপ থেকে বিদায় নিল আরও এক দেশ

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রধান বিষয় ‘লেবানন ইস্যু’

১০

নৃত্যাঞ্চলের ৩০০ শিল্পীর ভরতনাট্যম নৃত্যে মন্ত্রমুগ্ধ সন্ধ্যা

১১

হুট করেই আংটিবদল, কাকে বিয়ে করছেন গায়ক শেখ সাদী?

১২

ইলিয়াস আলী গুমের বর্ণনা তুলে ধরলেন সাক্ষী

১৩

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

১৪

১০০ জনকে নিয়োগ দেবে ডাম ফাউন্ডেশন, বেতন ৪১ হাজার টাকা

১৫

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

১৬

সেতু কর্তৃপক্ষের উদ্যোগে কর্মচারী প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি

১৭

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী

১৮

আদ্‌-দ্বীনের প্রতি গণস্বাস্থ্য কেন্দ্রের সংহতি, দ্রুত চালুর দাবি

১৯

বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করল যেসব দল

২০
X