কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

৪০ বছরের মধ্যে সবচেয়ে মন্দায় যুক্তরাজ্য

সুপারশপে পণ্য হাতে এক ভোক্তা। ছবি: সংগৃহীত
সুপারশপে পণ্য হাতে এক ভোক্তা। ছবি: সংগৃহীত

চার দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দায় পড়েছে যুক্তরাজ্য। দেশটির খুচরা বাজার ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় পতনের মুখে পড়েছে। সম্প্রতি চালানো এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

সোমবার (২৭ এপ্রিল) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কনফেডারেশন অব ব্রিটিশ ইন্ডাস্ট্রি (সিবিআই)-এর এক জরিপে দেখা গেছে, ইরান যুদ্ধকে ঘিরে মূল্যস্ফীতির আশঙ্কায় ক্রেতাদের মধ্যে উদ্বেগ বেড়ে যাওয়ায় এই পতন ঘটেছে। বার্তাসংস্থা রয়টার্স এ জরিপ প্রকাশ করেছে।

সিবিআইয়ের সূচকে দেখা গেছে, মাসিক খুচরা বিক্রির পরিমাণ -৫২ থেকে কমে -৬৮-এ নেমে এসেছে। এটি ১৯৮৩ সালে শুরু হওয়া এ জরিপের সর্বনিম্ন পর্যায়। মে মাসেও এ সূচক প্রত্যাশার চেয়ে আরও খারাপ হয়েছে। এটি -৪৯ থেকে নেমে -৬০-এ দাঁড়িয়েছে। ২০২১ সালের মার্চে কোভিড-১৯ মহামারির সময়ের পর এটি সবচেয়ে হতাশাজনক পূর্বাভাস।

সিবিআইয়ের অর্থনীতিবিদ মার্টিন সারটোরিয়াস বলেন, ইরান সংঘাতের অর্থনৈতিক প্রভাব এখন আরও স্পষ্ট হয়ে উঠছে। ব্যবসায়ীদের আশা, জীবনযাত্রার ব্যয় কমাতে হলে ব্যবসা পরিচালনার খরচও কমানো জরুরি—এই বিষয়টি সরকার বুঝবে।

নতুন কর্মসংস্থান অধিকার আইনে নিয়োগকারীদের অযথা খরচ না বাড়ানো, সম্পত্তি কর কমানো এবং বিদ্যুতের খরচ কমানোর জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে সিবিআই।

সংগঠনটি জানিয়েছে, খুচরা বিক্রেতারা বলছেন—ভোক্তাদের দুর্বল আস্থার কারণে এপ্রিল মাসে কেনাকাটা কমেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই জরিপটি ৬১টি খুচরা বিক্রয় প্রতিষ্ঠানের প্রতিক্রিয়ার ভিত্তিতে তৈরি করা হয়েছে। ২৬ মার্চ থেকে ১৪ এপ্রিলের মধ্যে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন কোন দলের সাথে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১০

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১২

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৩

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

১৬

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

১৭

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

১৯

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

২০
X