কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ০৮:৫২ এএম
অনলাইন সংস্করণ

দিনে মাত্র ৩০ মিনিট হাঁটলেই দেওয়া হবে পুরস্কার

নতুন উদ্যোগ যুক্তরাজ্যের
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে মানুষের মধ্যে নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা (এনএইচএস)। আগামী বছরের শুরু থেকে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটলে অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হবে। খবর বিবিসির।

এনএইচএস জানায়, ‘ম্যারাথন আ মান্থ’ নামে এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্রতিদিন ৩০ মিনিট করে হাঁটলে মাস শেষে প্রায় ২৬ মাইল পথ অতিক্রম করবেন, যা একটি পূর্ণ ম্যারাথনের সমান। হাঁটার তথ্য স্মার্টফোন, স্মার্টওয়াচ বা অনলাইনের মাধ্যমে জমা দেওয়া যাবে।

চ্যালেঞ্জ সফলভাবে শেষ করতে পারলে অংশগ্রহণকারীরা বিভিন্ন ছাড় ও উপহার পাবেন। এনএইচএসের আশা, পুরস্কারের এই ব্যবস্থা মানুষকে নিয়মিত হাঁটতে আরও উৎসাহিত করবে।

এ উদ্যোগ অলিম্পিক পদকজয়ী ব্রেন্ডন ফস্টারের সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, প্রকল্পটির মূল লক্ষ্য মানুষকে সহজভাবে শারীরিকভাবে সক্রিয় করে তোলা।

এনএইচএসের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে প্রতি ছয়টি মৃত্যুর মধ্যে একটি শারীরিক পরিশ্রমের অভাবের সঙ্গে সম্পর্কিত। ২০২৫ সালের তথ্য অনুযায়ী, দেশটির প্রায় ১ কোটি ২০ লাখ প্রাপ্তবয়স্ক নিয়মিত কোনো শারীরিক ব্যায়াম করেন না।

প্রাথমিকভাবে এই কর্মসূচিতে অন্তত এক লাখ মানুষকে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, নিয়মিত হাঁটার অভ্যাস গড়ে উঠলে জনস্বাস্থ্যের উন্নতির পাশাপাশি স্বাস্থ্যসেবা ব্যয়ও কমবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়ু দূষণে আজ শীর্ষে নয়া দিল্লি, ঢাকার অবস্থান কত

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসে রাষ্ট্রদূত মুশফিকের বার্তা

রোববার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

৫ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দিতে আরও সময় চাইলেন ট্রাম্প

নতুন পে-স্কেলে বেতন কাঠামো ও সফটওয়্যার নিয়ে জটিলতা

বাঁচতে চান শাবিপ্রবি শিক্ষার্থী আশরাফুল

গোলাপগঞ্জে দেশের প্রথম ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’

‘ম্যানার শিখিয়ে’ বহিষ্কার জাবির ১২ শিক্ষার্থী

দিনে মাত্র ৩০ মিনিট হাঁটলেই দেওয়া হবে পুরস্কার

এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি

১০

প্যারাগুয়ে গোলরক্ষক হাত বাড়ালেও হ্যান্ডশেক করেননি এমবাপ্পে, তুমুল বিতর্ক

১১

রোনালদোর চেয়েও এগিয়ে কেপ ভার্দের গোলরক্ষক

১২

ভয়াবহ খরায় পুড়ছে ইউরোপ, ধানক্ষেত শুকিয়ে যাচ্ছে

১৩

গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে ছুঁলেন এমবাপ্পে

১৪

ইসরায়েলের কারণে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের শঙ্কা: এরদোয়ান

১৫

মালয়েশিয়াগামী ফ্লাইটের ৭১ যাত্রী হঠাৎ বিমানবন্দর থেকে উধাও

১৬

হবিগঞ্জে সংঘর্ষে নিহত ১

১৭

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১৮

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিল শিবিরে স্বস্তি

১৯

ইউএন-কপস সম্মেলনে যোগ দিতে নিউইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X