কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৫ এএম
অনলাইন সংস্করণ

ক্যানসারে আক্রান্ত ব্রিটিশ রাজা চার্লস

ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। ছবি : সংগৃহীত
ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। ছবি : সংগৃহীত

ক্যানসারে আক্রান্ত হয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। সোমবার (৫ ফেব্রুয়ারি) বাকিংহ্যাম প্যালেস থেকে এ তথ্য জানানো হয়েছে।

বাকিংহ্যাম প্যালেসের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজা তৃতীয় চার্লস চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জনসমক্ষে সব ধরনের দায়িত্ব পালন থেকে বিরত থাকবেন।

সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন চার্লস। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় ধরে পড়ে ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। তবে তিনি কী ধরনের ক্যানসারে আক্রান্ত হয়েছেন, সেটি স্পষ্ট করা হয়নি।

মা রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর ২০২২ সালের সেপ্টেম্বরে ব্রিটেনের রাজা হিসেবে অভিষেক ঘটে চার্লসের। বাকিংহাম প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসায় সেরে ওঠার ব্যাপারে সম্পূর্ণ আস্থা রয়েছে ৭৫ বছর বয়সী রাজা চার্লসের। যত দ্রুত সম্ভব আবার স্বাভাবিক দায়িত্ব পালনে ফিরবেন বলেও আশাবাদী তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজা তৃতীয় চার্লস ব্যক্তিগতভাবে তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিকে নিজের ক্যানসার আক্রান্ত হওয়ার বিষয়ে জানিয়েছেন। এরপর প্রিন্স উইলিয়াম তার সার্বক্ষণিক খবর রাখছেন। এ ছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রিন্স হ্যারি কয়েকদিনের মধ্যে বাবাকে দেখতে যুক্তরাজ্যে আসবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

১০

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

১১

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

১২

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

১৩

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

১৪

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

১৫

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১৬

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১৭

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১৮

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৯

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

২০
X