কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

বিরল ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়া ফ্লোরিডায় ১৩ জনের মৃত্যু

মাইক্রোস্কপে ধরা পড়া ব্যাকটেরিয়া। ছবি : সংগৃহীত
মাইক্রোস্কপে ধরা পড়া ব্যাকটেরিয়া। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বিরল ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দিয়েছে। এতে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। হারিকেন হেলেনের তাণ্ডবের পর এ ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখা দিয়েছে।

সম্প্রতি সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বিরল ‘মাংসখেকো’ ব্যাকটেরিয়ার (ভিব্রিও ভালনিফিকাস) সংক্রমণ দেখা দিয়েছে। ফ্লোরিডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালে এ ব্যাকটেরিয়ার ৭৪টি সংক্রমণ চিহ্নিত হয়েছে। যেখানে ২০২৩ সালে ৪৬ জনের সংক্রমণ ও ১১ জনের মৃত্যু হয়েছিল।

স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, ভিব্রিও ভালনিফিকাস উষ্ণ, লোনাযুক্ত সমুদ্রের পানিতে প্রাকৃতিকভাবে জন্মে, যা বেঁচে থাকার জন্য লবণের প্রয়োজন হয়।

কর্তৃপক্ষ বিরল এ ব্যাকটেরিয়ার জন্য হারিকেন হেলেনের ঢেউকে দায়ী করেছেন। এ হারিকেনটি গত মাসে ফ্লোরিডায় ভয়াবহ আঘাত হানে। এতে মারাত্মক বন্যা এবং ভূমিধস দেখা দেয়। এর ফলে পশ্চিম উত্তর ক্যারোলিনা বিধ্বস্ত হয়ে পড়ে। সেখানে প্রায় ১০০ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্যবিভাগ জানিয়েছে, ২০২৪ সালে সাইট্রাস, হার্নান্দো, হিলসবরো, লি, পাসকো, পিনেলাস এবং সারাসোটা কাউন্টি হারিকেন হেলেনের প্রভাবের কারণে এ ব্যাকটেরিয়ার অস্বাভাবিক বৃদ্ধি হয়েছে।

ফ্লোরিডার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ভিব্রিও ভালনিফিকাস সাধারণত উপকূলের পানিতে পাওয়া যায়। এর ফলে ক্ষতগুলি দূষিত জলের সংস্পর্শে আসলে অসুস্থতার কারণ হতে পারে। লোনা এবং নোনা জলের পরিবেশে ভারি বৃষ্টিপাত এবং বন্যার পরে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১০

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১১

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১২

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

১৩

সিলেট সীমান্তে বাংলাদেশির মৃত্যু

১৪

৩৪৯ জনকে আসামি করে মামলা, পুরুষশূন্য তিন গ্রাম

১৫

চশমা সাইদের গলাকাটা মরদেহ উদ্ধার

১৬

তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

১৭

মানহানি মামলা করলেন এনসিপি নেত্রী

১৮

ময়মনসিংহে ট্রেনের তিন বগি লাইনচ্যুত

১৯

ইতালির ১৫টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

২০
X