কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

ভারতে যাত্রীবাহী লঞ্চে নৌবাহিনীর স্পিডবোটের ধাক্কা, নিহত ১৩ 

দুর্ঘটনাকবলিত লঞ্চ। ছবি : সংগৃহীত
দুর্ঘটনাকবলিত লঞ্চ। ছবি : সংগৃহীত

ভারতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে নৌবাহিনীর স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। এতে নৌ কর্মকর্তাসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) ভারতের মুম্বাইয়ে এ দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই উপকূলে একটি যাত্রীবাহী লঞ্চের সঙ্গে নৌবাহিনীর স্পিডবোটের সংঘর্ষ হয়েছে। দুর্ঘটনার সময় নৌবাহিনীর স্পিডবোটের ইঞ্জিনের পরীক্ষা চলছিল। এ সময় এটি নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চে ধাক্কা দেয়।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নৌ কর্মকর্তা ও দুজন টেকনিশিয়ান রয়েছেন।

প্রতিবেদন বলা হয়েছে, দুর্ঘটনার সময়ে লঞ্চে ১১০ জন যাত্রী ছিলেন। আর স্পিডবোটে ছিলেন পাঁচজন। তাদের মধ্যে লঞ্চের ১০ যাম্ত্রী নিহত হয়েছেন। এছাড়া নৌকর্মকর্তাসহ মোট ১০২ জনকে উদ্ধার করা হয়েছে।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে নৌবাহিনীর একটি স্পিবোট নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বাইয়ের কারঞ্জার কাছে নীল কমল নামে একটি যাত্রীবাহী ধাক্কা দেয়। এ সময় এটি গেটওয়ে অব ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা দ্বীপে যাচ্ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, দুর্ঘটনার পর ভারতের নৌবাহিনী, পুলিশ এবং কোস্টগার্ডের ১১টি নৌকার ও চারটি হেলিকপ্টার দিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে।

ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শ্রী দেবেন্দ্র ফড়নবীশ জানান, এখনও কেউ নিখোঁজ রয়েছেন কিনা তা নিশ্চিত হয়। সকালে বিষয়টি স্পষ্ট বোঝা যাবে। নিহদের পরিবারকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। এ ঘটনায় পুলিশ ও নৌবাহিনীর পক্ষ থেকে পৃথক তদন্ত করা হবে বলে জানিয়েছেন ফড়নবীশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X