কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১১:৩৮ এএম
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে হারিকেন মিল্টন, যখন আঘাত হানবে

হারিকেন মিল্টনের গতিপথ। ছবি : সংগৃহীত
হারিকেন মিল্টনের গতিপথ। ছবি : সংগৃহীত

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিল্টন। বলা হচ্ছে গত ১০০ বছরের মধ্যে সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণিঝড় হতে চলেছে। ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদেরও সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (০৯ অক্টোবর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন কর্মকর্তারা ফ্লোরিডা উপকূলের দিকেিএগোতে থাকা হারিকেন মিল্টনের সম্ভাব্য জীবন-হুমকির প্রভাব সম্পর্কে সতর্ক করছেন। সাম্প্রতিক বছরগুলোতে উত্তর আটলান্টিকে তৈরি হওয়া সবচেয়ে শক্তিশালী ঝড়গুলোর মধ্যে একটি হতে যাচ্ছে মিল্টন।

যুক্তরাষ্ট্রে হারিকেন হেলেন তাণ্ডব চালানোর মাত্র দুই সপ্তাহ পর এটি আঘাত হানতে চলেছে। স্থানীয় সময় বুধবার এটি আঘাত হানতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, মিল্টন স্থানীয় সময় বুধবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে একটি ‘অত্যন্ত বিপজ্জনক হারিকেন’ হিসেবে ল্যান্ডফল করবে। এটি টাম্পা শহরের কাছে আঘাত হানতে পারে, এলাকাটিতে তিন মিলিয়নের বেশি জনসংখ্যা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এর প্রভাবে মুষলধারে বৃষ্টি, আকস্মিক বন্যা, প্রবল বাতাস এবং সম্ভাব্য ঝড়-বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মিল্টন প্রায় এক শতাব্দীর মধ্যে এই অঞ্চলে আঘাত হানার সবচেয়ে খারাপ ঝড় হতে পারে। এর প্রভাবে ১০ থেকে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এছাড়া স্থানীয়ভাবে দেড় ফুট পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২৫ কোটি বৃক্ষরোপণ : কার্বন ক্রেডিট বেচে বিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা

ক্ষমতায় বসে নিজেদের সুর পাল্টে ফেলেছে বিএনপি: জামায়াত আমির

১০

সিটিজেন প্লাটফর্ম অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন কালবেলার সাংবাদিক মহিন উদ্দিন

১১

পারফিউমের ঘ্রাণে ১৫ শিক্ষার্থী হাসপাতালে

১২

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামে ভুয়া পেজ খুলে সাবমেরিন ক্যাবলের পক্ষে প্রচার

১৩

পরমাণু পর্যবেক্ষকদের সফর নিয়ে প্রতিক্রিয়া জানাল ইরান

১৪

বিশ্বকাপের মাঝেই ডাক পেলেন ব্রাজিলের থিয়াগো সিলভা

১৫

মেসির রেকর্ডভাঙা গোল নিয়ে বিতর্ক

১৬

ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা, আহত ২

১৭

জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ

১৮

দ্বিতীয় রাউন্ডে কাদের বিপক্ষে খেলবেন মেসিরা?

১৯

চসিকে পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ, যে আশ্বাস দিলেন মেয়র

২০
X