কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৯:২১ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ১০:৫৪ এএম
অনলাইন সংস্করণ

কমলা হ্যারিসের হারে বারাক ওবামার আবেগঘন স্ট্যাটাস

বারাক ওবামা। ছবি : সংগৃহীত
বারাক ওবামা। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হয়েছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস। জয় পেয়েছেন চির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প। জয় নিশ্চিত হওয়ার পরই আনন্দে মাতোয়ারা ট্রাম্প সমর্থকরা। অপরদিকে অনেকটা আড়ালে চলে গেছেন কমলার নির্বাচনী কর্মী, সমর্থক ও দলের নেতারা। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

ওবামা তার দলের প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে ব্যাপক প্রচার চালিয়েছিলেন। কমলার ভোট ব্যাংক নিশ্চিতে নানাভাবে মাঠ চষে বেড়িয়েছেন। কিন্তু শেষমেশ হারই মেনে নিতে হচ্ছে তাদের। এসব নিয়ে বৃহস্পতিবার (৭ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে স্ট্যাটাসটি দেন ওবামা। স্ট্যাটাসটি পাঠকদের সুবিধার্থে তুলে ধরা হলো-

‘গত কয়েক সপ্তাহ ধরে এবং নির্বাচনের দিন ধরে লাখ লাখ আমেরিকান তাদের ভোট দিয়েছে; শুধু রাষ্ট্রপতির জন্য নয়, প্রতিটি স্তরের নেতা নির্বাচনের জন্য। এখন ফলাফল আসছে এবং আমরা প্রেসিডেন্ট ট্রাম্প এবং সিনেটর ভ্যান্সকে তাদের বিজয়ের জন্য অভিনন্দন জানাতে চাই।

এটি স্পষ্টতই যে, এমন ফলাফল আমরা আশা করিনি। বিভিন্ন বিষয়ে রিপাবলিকানদের সঙ্গে আমাদের গভীর মতবিরোধ রয়েছে। কিন্তু গণতন্ত্রে বাস করা মানে আমাদের দৃষ্টিভঙ্গি সবসময় জয়ী হবে না; তা স্বীকার করা এবং ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর মেনে নিতে ইচ্ছুক হওয়া।

ভাইস প্রেসিডেন্ট হ্যারিস ও গভর্নর ওয়ালজ বিজয় আনতে না পরায় মিশেল এবং আমি গর্বিত হতে পারিনি। কিন্তু দুজন অসাধারণ সরকারি সেবক। যারা অসাধারণ প্রচারণা চালিয়েছিলেন। আমরা সর্বদা কৃতজ্ঞ থাকব আমাদের কর্মী এবং স্বেচ্ছাসেবকদের কাছে; যারা তাদের হৃদয় ও আত্মা কমলাকে নির্বাচিত করার জন্য সত্যিকারের বিশ্বাস করেছিলেন।

আমি প্রচারণার সময় বলেছিলাম, আমেরিকা গত কয়েক বছরে অনেক কিছু অতিক্রম করেছে। যার মধ্যে একটি ঐতিহাসিক মহামারি এবং মূল্যবৃদ্ধি অন্যতম। এ ছাড়া বিশ্বের দ্রুত পরিবর্তন, অনেক লোকের অনুভূতি, সমসাময়িক পরিস্থিতিগুলো বিশ্বজুড়ে গণতান্ত্রিক ক্ষমতাবানদের জন্য মাথাব্যথা তৈরি করেছে। তবে গত রাতে আমরা দেখিয়েছি যে আমেরিকা এসবে আক্রান্ত নয়।

সুসংবাদটি হলো এই সমস্যাগুলো সমাধানযোগ্য। যদি আমরা একে অপরের কথা শুনি এবং যদি আমরা মূল সাংবিধানিক নীতি এবং গণতান্ত্রিক নিয়মগুলো মেনে চলি; যা এই দেশটিকে মহান করেছে৷

আমাদের মতো বড় এবং বৈচিত্র্যময় একটি দেশে আমরা সবসময় সবকিছুর দিকে চোখ রাখত পারব না। কিন্তু অগ্রগতির জন্য আমাদেরকে ভালো বিশ্বাস এবং করুণা প্রসারিত করতে হবে। এমনকি যাদের সঙ্গে আমরা গভীরভাবে একমত নই তাদের প্রতিও। এভাবেই আমরা এতদূর এসেছি এবং এভাবেই আমরা এমন একটি দেশ তৈরি করতে থাকব যা আরও ন্যায্য, আরও ন্যায়সঙ্গত, আরও বৈষম্যমুক্ত এবং আরও স্বাধীন হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পাল্টা জবাব, হিজবুল্লাহর হুঁশিয়ারি

কামরুল-মেননের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারে, অবস্থা পর্যবেক্ষণে ১৩ সদস্যের কমিটি

ষড়যন্ত্রের বেড়াজাল বুনছে আওয়ামী লীগ : রিজভী

ফ্রান্সে তীব্র গরমে ১৮ জনের মৃত্যু

পলিথিনে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার 

মনিপুর স্কুলে নতুন এডহক কমিটি, প্রশাসনিক দায়িত্ব পাচ্ছেন শিক্ষা ক্যাডার কর্মকর্তারা 

আওয়ামী লীগ নেতাকর্মীদের ‘প্রতিহতের’ ঘোষণা বিএনপির

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

১০

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

১১

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

১২

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

১৪

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

১৫

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

১৬

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

১৭

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

১৮

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১৯

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

২০
X