কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৩:০৭ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্প প্রশাসনে বড় দায়িত্ব পেলেন মুসলিম চিকিৎসক

ট্রাম্পের প্রশাসনে বড় দায়িত্ব পাওয়া মুসলিম চিকিৎসক। ছবি : সংগৃহীত
ট্রাম্পের প্রশাসনে বড় দায়িত্ব পাওয়া মুসলিম চিকিৎসক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে এবার দায়িত্ব পেলেন আলোচিত টিভি ব্যক্তিত্ব মেহমেত ওজ। স্বাস্থ্য খাতের বৃহৎ সংস্থা ‘সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইডর’ জন্য তত্ত্বাবধানকারী বাছাইকালে ট্রাম্প বিশাল এই সংস্থার জন্য মেহমেত ওজের নাম মনোনয়ন দিয়েছেন।

তুর্কি বংশোদ্ভূত এই মুসলিম চিকিৎসক অ্যাডমিনিস্ট্রেটর ফর সেন্টার্স ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইডের হয়ে কাজ করবেন বলে জানা গেছে। আমেরিকানদের স্বাস্থ্য সুরক্ষায় ড. ওজের চেয়ে সম্ভবত আর কোনো যোগ্য চিকিৎসক নেই বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা যায়, এই শতকের শুরুর দিকে দ্য অপরাহ উইনফ্রে নামের একটি টিভি শো’র মাধ্যমে খ্যাতি অর্জন করেছিলেন ওজ। এর আগে, তিনি মেডিকেলে একজন সার্জন হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন। পাশাপাশি টেলিভিশনে তিনি বেশ কিছু অনুষ্ঠান সঞ্চালনাও করেছেন। খ্যাতির পাশাপাশি তিনি কোভিডের সময় নিরাময় হিসেবে ম্যালেরিয়ার ওষুধের পরামর্শ দিয়ে বেশ সমালোচিতও হয়েছিলেন।

আগামী বছর সিনেটে নিশ্চিত হলেই সংশ্লিষ্ট খাতে দায়িত্বপালন শুরু করবেন তিনি। ৬৪ বছর বয়সী ওজ একজন কার্ডিওথোরাসিক সার্জন হিসেবে প্রশিক্ষিত। হৃদযন্ত্র এবং ফুসফুসের অপারেশনে তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। নিউইয়র্ক সিটির প্রেসবিটারিয়ান হাসপাতাল এবং কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবানন নিয়ে ট্রাম্পের প্রস্তাবের জবাব দিলেন আহমেদ আল-শারা

সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

১০

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১১

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১২

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৩

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৪

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৫

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৬

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১৭

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৮

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১৯

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

২০
X