কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ০২:০৭ পিএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

এবার অ্যাটর্নি জেনারেল পদে নারী বেছে নিলেন ট্রাম্প

পাম বন্ডি। ছবি : সংগৃহীত
পাম বন্ডি। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির পরবর্তী অ্যাটর্নি জেনারেল হিসেবে এক নারীকে মনোনীত করেছেন। তিনি ট্রাম্পের শহর ফ্লোরিডার সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার পাম বন্ডিকে যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। আগে মনোনয়ন পাওয়া ম্যাট গেটজ নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলে নতুন ওই সিদ্ধান্ত নেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।

ম্যাট গেটজ অনেকটা বাধ্য হয়ে এ লোভনীয় পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। কারণ, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। এতে ক্ষুব্ধ ট্রাম্পের দল রিপাবলিকান নেতারাও।

গেটজের বিরুদ্ধে অভিযোগ, তিনি দুই নারীর সঙ্গে অনৈতিক যৌন সম্পর্ক করেছেন। এর মধ্যে ১৭ বছরের এক কিশোরীও আছেন। এ ছাড়া তার বিরুদ্ধে নিষিদ্ধ মাদক ব্যবহারের অভিযোগও রয়েছে।

প্রতিনিধি পরিষদের নৈতিকতাবিষয়ক কমিটিতে সাক্ষ্য দিয়েছেন ওই দুই নারী। তবে গেটজ এসব অভিযোগ অস্বীকার করেছেন।

বন্ডি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত শীর্ষ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ট্রাম্পের আগের মেয়াদে মাদক ও ওষুধের অপব্যবহার কমিশনে দায়িত্ব পালন করেছেন। সে সময় এ পদে তিনি সুনাম অর্জন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X