কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

করোনার টিকাকে প্রাণঘাতী বলা কেনেডিকেই স্বাস্থ্যমন্ত্রী করছেন ট্রাম্প

কেনেডি এফ জুনিয়র। ছবি : সংগৃহীত
কেনেডি এফ জুনিয়র। ছবি : সংগৃহীত

করোনার টিকাকে প্রাণঘাতী হিসেবে আখ্যা দেওয়া রবার্ট এফ কেনেডি জুনিয়রকে স্বাস্থ্যমন্ত্রী করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৫ নভেম্বর) এবিসি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কেনেডি জুনিয়র টিকাবিরোধী ও চিকিৎসাশাস্ত্রে ষড়যন্ত্রের তাত্ত্বিক হিসেবে পরিচিত। ফলে তাকে স্বাস্থ্যমন্ত্রী করায় বিষয়টি নিয়ে বিতর্কের মুখে পড়তে পারেন ট্রাম্প। বৃহস্পতিবার তিনি তাকে স্বাস্থ্যমন্ত্রী করার ঘোষণা করেছেন।

শিশুদের টিকা দেওয়ার বিরোধী ছিলেন কেনেডি। তার দাবি, টিকার কারণে শিশুরা প্রতিবন্ধী হয়ে থাকে। তবে এর পেছনে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি। করোনার টিকাকে প্রাণঘাতী বলেও উল্লেখ করেছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক ঘোষণায় বলেন, কেনেডির নাম ঘোষণা করে তিনি পুলকিত।

মার্কিন খ্যাতনামা রাজনৈতিক পরিবারের সদস্য কেনেডি জুনিয়র। তিনি আরএফকে জুনিয়র নামে পরিচিত। পরিবেশের সুরক্ষায় তিনি দীর্ঘদিন সোচ্চার ছিলেন। এ ছাড়া এবারের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থিতাপ্রত্যাশী ছিলেন। পরে ট্রাম্পকে স্বীকৃতি দিয়ে তিনি সরে দাঁড়ান।

ট্রাম্প বলেন, স্বাস্থ্য সুরক্ষায় পরিবর্তন আসার ক্ষেত্রে কেনেডি সর্বোচ্চ প্রচেষ্টা করবেন। কেনেডি বলেন, মার্কিন নাগরিকদের খাওয়াদাওয়া, শরীরচর্চা ও ওষুধ ব্যবহারে পরিবর্তন আনা প্রয়োজন।

কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদন পেলে স্বাস্থ্য ও মানবসেবাবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন কেনেডি। বর্তমানে মার্কিন সিনেট ট্রাম্পের তল রিপাবলিকান পার্টির দখলে রয়েছে। বর্তমানে মার্কিন স্বাস্থ্য ও মানবসেবাবিষয়ক মন্ত্রণালয়ের বাজেট দুই লাখ কোটি ডলার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১০

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১১

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১২

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৩

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৪

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৫

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৬

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৭

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৯

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

২০
X