বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বের সবচেয়ে ‘দয়ালু বিচারক’ ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্বের সবচেয়ে ‘দয়ালু বিচারক’ হিসেবে খ্যাত ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন। যুক্তরাষ্ট্রে বহুল আলোচিত ও জনপ্রিয় সাবেক এ বিচারকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর। তার মৃত্যুতে যুক্তরাষ্ট্রে শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২০ আগস্ট) তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার মৃত্যুর খবর জানানো হয়।

সেখানে বলা হয়, বিচারক ফ্রাঙ্ক ক্যাপ্রিও দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয়ের ক্যানসারের সঙ্গে সাহসী লড়াইয়ের পর ৮৮ বছর বয়সে শান্তিপূর্ণভাবে মারা গেছেন। তিনি তার দয়া, নম্রতা ও মানুষের কল্যাণের প্রতি অটল বিশ্বাসের জন্য জনপ্রিয় ছিলেন।

আরও বলা হয়, বিচারক ক্যাপ্রিও আদালত কক্ষ এবং তার বাইরেও তার কাজের মাধ্যমে লাখ লাখ মানুষের জীবনকে স্পর্শ করেছিলেন। তার ব্যক্তিত্ব, রসবোধ ও দয়া সকলের ওপর এক অমোচনীয় ছাপ রেখে গেছে।

ইনস্টাগ্রাম পোস্টে আরও বলা হয়, তিনি কেবল একজন সম্মানিত বিচারক হিসেবেই নয় বরং একজন নিবেদিতপ্রাণ স্বামী, বাবা, দাদা, প্রপিতামহ এবং বন্ধু হিসেবেও স্মরণীয় হয়ে থাকবেন। তার কাজের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন।

২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ‘কট ইন প্রভিডেন্স’ নামে টেলিভিশন শো’তে অংশ নেন ফ্রাঙ্ক, যা তুমুল খ্যাতি এনে দেয় তাকে। এমি অ্যাওয়ার্ডসের জন্যও মনোনীত হয় অনুষ্ঠানটি।

২০২৩ সালের ৬ ডিসেম্বর তার প্যানক্রিয়াটিক ক্যানসার ধরা পড়ে, যা এক ইনস্টাগ্রাম পোস্টে তিনি তার ভক্তদের জানিয়ে বলেন, আমাকে প্রার্থনায় স্মরণ করবেন এবং সুস্থতার জন্য দোয়া করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X