কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১২:৩০ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ১২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রোর ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর প্রশাসনের বিরুদ্ধে মাদকবিরোধী পদক্ষেপে ব্যর্থতার অভিযোগ এনে তার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলেন, গুস্তাভো পেত্রো ক্ষমতায় আসার পর থেকে কলম্বিয়ায় কোকেন উৎপাদন কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে, যা যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণে প্রবেশ করে আমেরিকানদের ক্ষতি করছে।

বেসেন্ট অভিযোগ করেন, পেত্রো মাদকচক্রগুলোকে স্বাধীনভাবে কার্যক্রম চালাতে দিচ্ছেন এবং তাদের দমন করতে ব্যর্থ হয়েছেন। তিনি বলেন, আজ প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের দেশকে রক্ষায় কঠোর পদক্ষেপ নিচ্ছেন, আমরা মাদক পাচার কোনোভাবেই সহ্য করব না।

পেত্রোর পাশাপাশি তার বড় ছেলে নিকোলাস ফের্নান্দো পেত্রো বার্গোস, স্ত্রী ভেরোনিকা আলকোসার গার্সিয়া ও স্বরাষ্ট্রমন্ত্রী আরমান্ডো বেনেদেত্তির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় পেত্রোর একটি ফিলিস্তিনপন্থি সমাবেশে দেওয়া বক্তব্যের পর তার ভিসাও বাতিল করা হয়েছিল।

নিষেধাজ্ঞার পর মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, কলম্বিয়াকে আর মাদকবিরোধী অংশীদার হিসেবে স্বীকৃতি দেওয়া হবে না। দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, আমরা পেত্রোর নরম অবস্থান বা মাদক–সন্ত্রাসীদের উৎসাহিত করার কর্মকাণ্ডকে উপেক্ষা করব না।

তিনি আরও বলেন, মার্কিন প্রশাসন কলম্বিয়ার নিরাপত্তা বাহিনী, বিচার বিভাগ ও স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করে মাদক পাচার রোধে কাজ চালিয়ে যাবে। সূত্র : আনাদোলু

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১১

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১২

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১৩

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৪

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৫

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৬

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৭

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৮

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৯

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

২০
X