কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৬:৩৬ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

ইরান ইস্যুতে ট্রাম্পের নতুন পদক্ষেপ

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান সম্পর্কিত জাতীয় জরুরি অবস্থা আরও এক বছরের জন্য বাড়িয়েছেন। ১৯৭৯ সাল থেকে কার্যকর এই জরুরি অবস্থার ভিত্তিতেই যুক্তরাষ্ট্র ইরানের ওপর একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এক বিবৃতিতে ট্রাম্প বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি, এবং ১৯৮১ সালের ১৯ ডিসেম্বর স্বাক্ষরিত আলজিয়ার্স চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়াও চলমান।

তিনি আরও বলেন, এ কারণেই ১৯৭৯ সালের ১৪ নভেম্বর ঘোষিত জাতীয় জরুরি অবস্থা এবং তার আওতায় গৃহীত পদক্ষেপগুলো ২০২৫ সালের ১৪ নভেম্বরের পরও বহাল রাখা প্রয়োজন।

উল্লেখ্য, আলজিয়ার্স চুক্তির মাধ্যমে ১৯৭৯ সালের ইরান বিপ্লবের পর এক বছরেরও বেশি সময় ধরে তেহরানে আটক থাকা মার্কিন কূটনীতিকদের মুক্তি দেওয়া হয়েছিল। চুক্তিতে উভয় দেশ পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতেও সম্মত হয়।

জাতীয় জরুরি অবস্থা ১৯৭৯ সালের ১৪ নভেম্বর প্রথম ঘোষণা করেন প্রেসিডেন্ট জিমি কার্টার। তখন ইরানে মার্কিন দূতাবাসে কূটনীতিকদের জিম্মি করে রাখার ঘটনার পর এক্সিকিউটিভ অর্ডার ১২১৭০ জারি করা হয়। সূত্র : শাফাক নিউজ

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X