কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১১:৫৪ এএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ১১:৫৬ এএম
অনলাইন সংস্করণ

ক্যালিফোর্নিয়ায় বন্দুক হামলায় নিহত ৪, আহত ১০

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টকটন শহরে একটি ব্যাঙ্কোয়েট হলে গুলির ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

স্থানীয় সময় শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু আগে ঘটনাটি ঘটে। সান জোয়াকুইন কাউন্টি শেরিফের দপ্তর জানায়, লুসিল অ্যাভিনিউয়ের ১৯০০ ব্লকের কাছে একটি পারিবারিক অনুষ্ঠানে এ হামলা চালানো হয়।

শেরিফের মুখপাত্র হিদার ব্রেন্ট বলেন, নিহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ই আছেন। তবে তাদের বয়স বা পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। হামলাকারীকে শনাক্ত করতে তদন্ত চলছে।

তিনি আরও জানান, ঘটনাটি পরিকল্পিত হতে পারে। তবে কারণ বা উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। ব্যাঙ্কোয়েট হলের ভেতরে নাকি বাইরে গুলিবর্ষণ হয়েছে, সেটিও নিশ্চিত করা যায়নি।

এফবিআই, স্টকটন পুলিশসহ একাধিক আইন প্রয়োগকারী সংস্থা তদন্তে যোগ দিয়েছে।

স্টকটনের ভাইস মেয়র জেসন লি জানান, শিশুদের জন্মদিনের অনুষ্ঠানে এ হামলা হয়।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমের কার্যালয় জানায়, তাকে ঘটনাটি সম্পর্কে অবহিত করা হয়েছে। গভর্নরের জরুরি পরিষেবা দপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় করছে।

তথ্যসূত্র : এনবিসি নিউজ

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে পুলিশি হেফাজতে প্রবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১০

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১১

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১২

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৩

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৪

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৫

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

এনসিপির এক নেতাকে শোকজ, অন্যজনকে অব্যাহতি

১৭

তিন মেয়েসহ মাকে হত্যা করল ইসরায়েলি বাহিনী

১৮

বাংলাদেশের প্রিমিয়াম মাইক্রো-ড্রামা প্ল্যাটফর্ম 'বাংলারিলস'

১৯

সাবেক পৌর মেয়রসহ গ্রেপ্তার ২

২০
X