কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের শান্তি পরিকল্পনায় গাজা শাসনে নতুন কমিটি গঠন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় যুদ্ধোত্তর শাসনব্যবস্থা গড়ে তুলতে জাতীয় গাজা প্রশাসন কমিটি (এনসিএজি) গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৬ জানুয়ারি) হোয়াইট হাউস জানায়, এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, আলি শাথ নামে একজন প্রযুক্তিবিদ ও নিরপেক্ষ ব্যক্তিকে কমিটির চেয়ারম্যান করা হয়েছে। তিনি গাজায় সরকারি সেবা পুনরুদ্ধার, বেসামরিক প্রতিষ্ঠান পুনর্গঠন ও টেকসই স্বশাসনের প্রস্তুতি তদারকি করবেন।

এই উদ্যোগ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৮০৩ (২০২৫)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ওই প্রস্তাবে ট্রাম্পের পরিকল্পনা অনুমোদন দেওয়া হয় এবং বাস্তবায়ন তদারকিতে একটি ‘বোর্ড অব পিস’ গঠনের কথা বলা হয়। এ বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন ডোনাল্ড ট্রাম্প নিজেই।

গাজায় মাঠপর্যায়ে কাজ তদারকির জন্য নিকোলাই ম্লাদেনভ-কে হাই রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেওয়া হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল জাসপার জেফার্স, যিনি নিরাপত্তা, নিরস্ত্রীকরণ এবং মানবিক সহায়তা নিশ্চিত করবেন।

এছাড়া গঠিত হয়েছে একটি গাজা এক্সিকিউটিভ বোর্ড, যেখানে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও মিসরের শীর্ষ কর্মকর্তারা রয়েছেন। বোর্ডটির লক্ষ্য আরব দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় জোরদার করা।

এর আগে চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্যবিষয়ক ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ গাজায় যুদ্ধ অবসানের দ্বিতীয় ধাপ শুরু হওয়ার ঘোষণা দেন।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র প্রস্তাবিত এক প্রস্তাবে গাজা যুদ্ধের অবসান এবং ২০২৭ সাল পর্যন্ত একটি অস্থায়ী আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের অনুমোদন দেয়।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X