কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ০৩:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

শান্তির তোয়াক্কা করি না, নোবেল না পেয়ে ট্রাম্পের ক্ষোভ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আটটি যুদ্ধ থামিয়েও জুটল না নোবেল শান্তি পুরস্কার- আর তাতেই ক্ষোভে ফেটে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তির পথে হাঁটা বাদ দিয়ে ট্রাম্প এখন সাফ জানিয়ে দিলেন, পুরস্কার যেহেতু মেলেনি, এখন থেকে কেবল আমেরিকার স্বার্থই শেষ কথা। আর সেই স্বার্থের তালিকায় প্রথমেই আছে বরফের দেশ গ্রিনল্যান্ড!

গেল সপ্তাহেই নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরকে চিঠি পাঠিয়েছিলেন ট্রাম্প। সেখানেই তিনি তার এই অভিমানের কথা ব্যক্ত করেন।

চিঠিতে ট্রাম্পের ক্ষোভ ছিল স্পষ্ট, নরওয়ের প্রধানমন্ত্রীকে ট্রাম্প জানান, আট-আটটি যুদ্ধ থামানোর পরও নরওয়ে যেহেতু নোবেল দিল না তাই এখন থেকে আমি আর শান্তির ধার ধারব না। তিনি এখন সেটাই করবেন, যা আমেরিকার জন্য ভালো।

গ্রিনল্যান্ডের পূর্ণ নিয়ন্ত্রণ চাওয়া নিয়ে ট্রাম্প দাবি করেন, কয়েকশ বছর আগে একটি নৌকা সেখানে ভিড়েছিল বলেই তারা এর মালিক হতে পারে না। তার দাবি, ডেনমার্ক এই ভূখণ্ডকে রাশিয়া বা চীনের হাত থেকে রক্ষা করতে পারবে না। তাই বিশ্বকে নিরাপদ করতে গ্রিনল্যান্ডের ওপর যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ ও পূর্ণ নিয়ন্ত্রণ জরুরি।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস নেতাদের সাক্ষাৎ

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

১০

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১১

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১২

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১৩

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৪

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৫

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৬

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৭

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৮

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৯

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

২০
X