কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১ পিএম
অনলাইন সংস্করণ

এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য ক্ষমা চাইলেন বিল গেটস

মার্কিন ধনকুবের বিল গেটস ও কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি : সংগৃহীত
মার্কিন ধনকুবের বিল গেটস ও কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন। ছবি : সংগৃহীত

জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত নিয়ে অনুতাপ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মার্কিন ধনকুবের ও মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নিউজ নাইনের বরাতে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত প্রায় ৩০ লাখ পাতার নথি প্রকাশ করেছে। নথিতে বিল গেটসের সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠ বন্ধুত্ব, অবৈধ আর্থিক লেনদেন এবং ই-মেইলে যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। নথিতে অনেক ব্যক্তিগত ছবিও প্রকাশ করা হয়েছে।

নথির মধ্যে থাকা একটি খসড়া ই-মেইলে এপস্টেইন অভিযোগ করেছেন, বিল গেটস বিবাহবহির্ভূত যৌন সম্পর্কে জড়িত ছিলেন।

বিল গেটস নাইন নিউজকে বলেন, তিনি ২০১১ সালে এপস্টেইনের সঙ্গে দেখা করেছিলেন এবং পরবর্তী তিন বছরে তার সঙ্গে কয়েকবার ডিনারে গিয়েছিলেন। তবে তিনি কখনো এপস্টেইনের ক্যারিবীয় দ্বীপে যাননি এবং নারীদের সঙ্গে কোনো সম্পর্কও ছিল না।

এপস্টেইন লিখেছেন, গেটসের সঙ্গে তার সম্পর্কের মধ্যে ছিল; বিল গেটসকে মাদক পেতে সহায়তা করা, রুশ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের পরের পরিণতি মোকাবিলায় সহায়তা এবং বিবাহিত নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক সহজ করা।

গতকাল বুধবার অস্ট্রেলিয়ার নাইন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, আমি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত এবং ক্ষমা চাইছি।

বিল গেটস আরও বলেন, ওই ই-মেইল কখনো পাঠানো হয়নি। ওই ই-মেইলটি মিথ্যা। আমি জানি না, তিনি সেখানে কী ভাবছিলেন। তিনি কি কোনোভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিলেন?

গেটস আরও বলেন, আমাদের কথোপকথনের মূল বিষয় এমন ছিল যে এপস্টেইন অনেক ধনী মানুষকে চিনতেন এবং বলতেন, তারা বৈশ্বিক স্বাস্থ্য খাতে সহায়তার জন্য অর্থ দান করতে পারেন। কিন্তু পেছনে ফিরে তাকালে দেখি, সেগুলো আসলে কোনো কাজেই আসেনি।

এপস্টেইনকে নিয়ে তদন্তের লাখ লাখ ফাইল প্রকাশের পর বিল গেটসের একজন মুখপাত্রও একইভাবে এ ধরনের অভিযোগ অস্বীকার করেছিলেন।

বিল গেটসের মুখপাত্র বলেছিলেন, এসব নথি কেবল এটিই প্রমাণ করে যে, বিল গেটসের সঙ্গে সম্পর্ক রাখতে না পেরে এপস্টেইন হতাশ ছিলেন। তিনি মানুষকে ফাঁদে ফেলতে ও বদনাম করতে যত নিচে নামতে হয়, তত নিচে নামতেন।

কালবেলা/আইএইচ/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X