কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ
এপস্টেইন ফাইলে চাঞ্চল্যকর অভিযোগ

ধর্ষণে নিহতদের পুঁতে রাখা হয়েছে বাংলোর মাটিতে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মার্কিন বিচার বিভাগের প্রকাশিত সর্বশেষ এপস্টেইন ফাইলে একটি ইমেইল ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। ইমেইলটির প্রেরক নিজেকে জেফ্রি এপস্টেইনের সাবেক কর্মী দাবি করে অভিযোগ করেছেন, নিউ মেক্সিকোর জোরো র‍্যাঞ্চ এলাকায় দুই ‘বিদেশি তরুণীর’ মৃত্যু হয়েছিল এবং সেখানে তাদের দাফনের নির্দেশ দেওয়া হয়। অভিযোগগুলো যাচাই করা হয়নি এবং নথিতে সেগুলোকে অভিযোগ হিসেবেই উল্লেখ করা হয়েছে। খবর ডেইলি মেইলের।

২০১৯ সালের ২১ নভেম্বর পাঠানো ওই ইমেইলটি পরে এফবিআইয়ের কাছে পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ শুক্রবার যে প্রায় ৩০ লাখ নথি প্রকাশ করেছে, তার অংশ হিসেবেই ইমেইলটি সামনে আসে। প্রেরকের নাম গোপন রাখা হয়েছে।

ইমেইলে প্রেরক দাবি করেন, তিনি জোরো র‍্যাঞ্চে কাজ করেছেন এবং সেখানে ঘটে যাওয়া নানা ঘটনার প্রত্যক্ষ সাক্ষী। তিনি আরও বলেন, এপস্টেইন ও ‘ম্যাডাম জি’ নামে পরিচিত এক ব্যক্তির নির্দেশে ওই দাফন সম্পন্ন হয়। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ ইমেইলে দেওয়া হয়নি।

নথিতে আরও উল্লেখ রয়েছে, ইমেইলের প্রেরক কিছু ভিডিওর লিংকের কথা বলেন এবং সেগুলোর বিনিময়ে অর্থ দাবি করেন। ইমেইলটি এপস্টেইনের মৃত্যুর কয়েক মাস পর এফবিআইয়ের কাছে পৌঁছায়। উল্লেখ্য, এপস্টিন ২০১৯ সালে নিউইয়র্কের একটি কারাগারে বিচারাধীন অবস্থায় মারা যান।

প্রকাশিত নথিতে এপস্টেইনের সম্পত্তি নিয়েও তথ্য রয়েছে। ১৯৯৩ সালে কেনা জোরো র‍্যাঞ্চটি তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিজের কাছে রেখেছিলেন। পরে সম্পত্তিটি বিক্রি করা হয়। এই র‍্যাঞ্চটি আগে থেকেই বিচ্ছিন্ন অবস্থান ও গোপন যাতায়াতের কারণে আলোচনায় ছিল।

বিশ্লেষকেরা বলছেন, নথিগুলোতে থাকা অভিযোগগুলো গুরুতর হলেও এগুলো যাচাই-বাছাই ছাড়া চূড়ান্ত সত্য হিসেবে ধরা যায় না। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ জানিয়েছে, এপস্টেইন সংক্রান্ত প্রকাশিত নথির ভিত্তিতে প্রয়োজন হলে তদন্ত এগিয়ে নেওয়া হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X