কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৭ পিএম
অনলাইন সংস্করণ

সফর মজার করতে স্বর্ণকেশী তরুণীর ব্যবস্থা করো, এপস্টিনকে আম্বানি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কুখ্যাত যৌন নিপীড়ক জেফরি এপস্টিনের সঙ্গে ভারতের শিল্পপতি অনিল আম্বানির ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। সম্প্রতি মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে এ সংক্রান্ত ইঙ্গিত স্পষ্ট। শুধু তাই নয়, তাদের সম্পর্কের কেন্দ্রে ছিলেন দীর্ঘাঙ্গী সুইডিশ স্বর্ণকেশী। এ তরুণীরে সঙ্গে অনিল আম্বানি কীরূপ আচরণ করেছেন এবং তার (তরুণী) ভাগ্যে কী ঘটেছিল, সেটিই এখন আলোচনার বিষয়।

৬৬ বছর বয়সী অনিল আম্বানি রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নিয়ন্ত্রণ তার ভাই ৬৮ বছর বয়সী মুকেশ আম্বানির হাতে। বর্তমানে তিনি এশিয়ার ধনীতম ব্যক্তি। তার সম্পদের পরিমাণ ৯৮ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। এখন এপস্টিন ফাইল থেকে জানা যাচ্ছে, অর্থ ও ব্যবসার আড়ালে নারীর প্রতি লোভ ছিল অনিল আম্বানির। আর তাকে খুশি করতে তরুণীর ব্যবস্থা করে দিতেন এপস্টিন।

ব্লুমবার্গের প্রতিবেদনের বরাত দিয়ে গালফ নিউজ বলছে, অনিল আম্বানির আবদার মেটাতে এপস্টিন ওই তরুণীর ব্যবস্থা করেন। সময়টা ২০১৭ থেকে ২০১৯ সাল। ওই সময় এপস্টিন ও অনিল আম্বানির মধ্যে আদান–প্রদান হওয়া একাধিক বার্তায় ব্যবসা, বিশ্ব পরিস্থিতি, নারী এবং সরাসরি সাক্ষাতের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

২০১৭ সালের মার্চে পাঠানো এক বার্তায় অনিল আম্বানি এপস্টিনের কাছে জানতে চান—‘তুমি কার কথা বলবে?’ জবাবে এপস্টিন লেখেন, ‘একজন দীর্ঘাঙ্গী সুইডিশ স্বর্ণকেশী নারী, যেন সফরটা মজার হয়।’ এর পরপরই আম্বানির উত্তর ছিল—‘ওটার ব্যবস্থা করো।’

আদান–প্রদান হওয়া বার্তাগুলো থেকে জানা গেছে, হলিউডে আম্বানির যোগাযোগের ব্যাপারে জানতে চাইতেন এপস্টিন। এক কথোপকথনে তিনি জানতে চান, ‘এমন কোনো অভিনেত্রী বা মডেল আছে, যিনি আম্বানির রুচির প্রতিনিধিত্ব করেন? আশা করছি মেরিল স্ট্রিপ না। এ ক্ষেত্রে আমি কোনো সহযোগিতা করতে পারব না।’

জবাবে অনিল আম্বানি বলেন, তার রুচি আরও ভালো। তাদের পরবর্তী সিনেমায় স্কারলেট জোহানসন অভিনয় করবেন। জবাবে এপস্টিন লেখেন, ‘আমি খুশি যে তুমি বয়স্কদের চেয়ে তরুণ স্বর্ণকেশী পছন্দ করো।’

এদিকে নারী-লোভের প্রসঙ্গ ছাড়াও অনিলের বিরুদ্ধে জালিয়াতি পন্থা অবলম্বনের অভিযোগ উঠেছে। ভারতে কথিত ব্যাংক ঋণ জালিয়াতি নিয়ে তার বিরুদ্ধে তদন্ত চলছে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ

বিদ্যুৎস্পর্শে মা-মেয়েসহ তিনজন নিহত

কুয়েত-বাহরাইনে মার্কিন স্থাপনায় আঘাতের দাবি ইরানের

রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডfটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

১১

প্রেমিকের বাড়িতে স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

১২

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

১৩

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১৬

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৭

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৮

সড়কে হাঁটুপানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৯

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

২০
X