কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

এপস্টেইনের বিপুল সম্পদের উত্তরাধিকারী কে, নতুন নথিতে উঠে এলো বিস্তারিত তথ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক ও অর্থ বিনিয়োগকারী জেফরি এপস্টেইনের মৃত্যুর আগে স্বাক্ষরিত একটি দলিলে তার প্রেমিকা কারিনা শুলিয়াককে বিপুল সম্পদের সুবিধাভোগী করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি প্রকাশিত এপস্টেইনসংক্রান্ত লাখ লাখ পৃষ্ঠার নথিতে এ তথ্য উঠে এসেছে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, ২০১৯ সালে মৃত্যুর মাত্র দুই দিন আগে এপস্টেইন ‘১৯৫৩ ট্রাস্ট’ নামে একটি ৩২ পৃষ্ঠার দলিলে স্বাক্ষর করেন। এতে তিনি জানান, তিনি তৎকালীন ৩৬ বছর বয়সী প্রেমিকা কারিনা শুলিয়াককে বিয়ে করার কথা ভাবছিলেন। দলিল অনুযায়ী শুলিয়াক এপস্টেইনের স্থাবর-অস্থাবর সম্পত্তির প্রধান সুবিধাভোগী হয়ে ওঠেন।

ধারণা করা হচ্ছে, শুলিয়াক প্রায় ১০ কোটি ডলার সমমূল্যের সম্পদ পেতে পারেন। এর মধ্যে তার জন্য নির্ধারিত ৫ কোটি ডলারের বার্ষিক বৃত্তিও রয়েছে। এছাড়া এপস্টেইনের স্থাবর সম্পত্তির বড় অংশও তার হাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও তার মালিকানাধীন অধিকাংশ বাসযোগ্য সম্পত্তি এরই মধ্যে বিক্রি হয়ে গেছে।

এপস্টেইনের মৃত্যুর সময় তার সম্পদের মূল্য ছিল প্রায় ৬০ কোটি ডলার। কিন্তু গত সাত বছরে আইনজীবীদের ফি, কর পরিশোধ এবং ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার পর সম্পদের পরিমাণ নাটকীয়ভাবে কমে বর্তমানে ১২ কোটি ডলারের কাছাকাছি দাঁড়িয়েছে বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে।

ট্রাস্টের অন্যান্য উল্লেখযোগ্য সুবিধাভোগীদের মধ্যে রয়েছেন এপস্টেইনের ব্যক্তিগত আইনজীবী ড্যারেন ইনডাইক এবং হিসাবরক্ষক রিচার্ড কান। দুজনেই সম্পত্তির সহনিষ্পত্তিকারী (কো-এক্সিকিউটর)। নথি অনুসারে ইনডাইককে ৫ কোটি ডলার এবং কানকে ২ কোটি ৫০ লাখ ডলার দেওয়ার প্রস্তুতি রাখা হয়েছে।

বিচার বিভাগের প্রকাশিত নথিতে মোট ৪০ জনের নাম সম্ভাব্য সুবিধাভোগী হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে গিলেন ম্যাক্সওয়েল, মার্ক এপস্টেইন, কারিনা শুলিয়াক, ড্যারেন ইনডাইক, রিচার্ড কান এবং মার্টিন নোওয়াকের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে কে ঠিক কতটা অংশ পাবেন, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

এপস্টেইনের সম্পদ বণ্টনের এই প্রক্রিয়া এখনো চলমান। আদালত ও ট্রাস্টের নিয়ন্ত্রকরা ভুক্তভোগীদের ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি বাকি সম্পদ বণ্টনের দিকে নজর রাখছেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

বিশ্বকাপে ‘পাতানো ম্যাচ’ নিয়ে ফিফার প্রতিবেদন প্রকাশ

১০

ফিলিস্তিনি বন্দি রাখা কারাগারের চারপাশে কুমিরের পরিখা খনন শুরু করেছে ইসরায়েল

১১

৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

১২

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১৩

ইকনকে লাখ টাকা দিল কৃষি ব্যাংক, সঙ্গে মাসব্যাপী ছুটি

১৪

১৮ হাজার মাখলুকাত বলা কি সঠিক? জানালেন ইসলামি স্কলার

১৫

বি-১ বোমারু বিমান ব্যবহার করে ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র

১৬

গাজী নজরুলকে বহিষ্কারের খবর জানিয়ে সিইসি-স্পিকারকে জামায়াতের চিঠি

১৭

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল ‘প্যারটফিশ’

১৮

বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার এখন কে

১৯

স্কুলছাত্রী ঝুমা হত্যায় আসামির মৃত্যুদণ্ড, ১৯ কার্যদিবসে বিচার শেষ

২০
X